এক্সপ্লোর

দুই প্রতিপক্ষের বিরুদ্ধে একই সময়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত ভারতের: সেনাপ্রধান

নয়াদিল্লি: দেশের উচিত দুই প্রান্তে যুদ্ধের জন্য তৈরি থাকা। চিনের নাম না করে এমনটাই জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

ডোকালাম নিয়ে ৭৩-দিন ধরে চলতে থাকা সংঘাত প্রসঙ্গে উল্লেখ করে সেনাপ্রধান আশঙ্কা প্রকাশ করে জানান, উত্তর সীমান্তে এই পরিস্থিতি ক্রমে ভবিষ্যতে আরও জটিল আকার ধারণ করতে পারে।

তিনি বলেন, এমন সম্ভাবনা রয়েছে যেখানে এই ছোট সংঘাত ক্রমশ জমে বড় লড়াইয়ের আকার ধারণ করবে। এই লড়াই স্থান ও কাল বিশেষের মধ্যে সীমাবদ্ধ থাকতেও পারে। অথবা, গোটা সীমান্ত-জুড়ে যুদ্ধ বাঁধতেও পারে। তাঁর সতর্কবাণী, পাকিস্তান সেই সময় সুযোগ তুলতে পারে।

তিনি বলেন, এমন সম্ভাবনার জন্য আমাদের তৈরি থাকা উচিত। আমাদের দৃষ্টিভঙ্গিতে যুদ্ধ শুরুর সম্ভাবনা হওয়া ঘোর বাস্তব। তাঁর মতে, বিদেশি শক্তির বিরুদ্ধে এই দ্বি-মুখী যুদ্ধে জিততে হলে বাহিনীর তিন বিভাগকেই চমর শক্তিশালী হতে হবে।

প্রসঙ্গত, গতকালই ভারত-চিন সম্পর্কে ইতিবাচক পদক্ষেপ নিয়ে সহমতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার ২৪-ঘণ্টার মধ্যেই সেনাপ্রধানের এই মন্তব্য যথেষ্ট অর্থবহ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

এদিন রাওয়াত স্মরণ করিয়ে দেন, চিনকে হাল্কা নেওয়ার কোনও প্রশ্নই নেই। তার দাবি, উত্তরের প্রতিপক্ষ ইতিমধ্যেই নিজেদের পেশি আস্ফালন শুরু করে দিয়েছে। এক এক করে এলাকা দখল করছে। আমাদের সহ্যক্ষমতা পরীক্ষা করছে। ফলে আমাদের যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। কারণ, যা পরিস্থিতি তা অচিরেই যুদ্ধে পরিণত হতে পারে।

পাকিস্তান প্রসঙ্গে বলতে গিয়ে রাওয়াত বলেন, ওদের সঙ্গে সমঝোতা করার কোনও প্রশ্নই নেই। কারণ, ওদের সামরিক, রাজনীতি এবং সেদেশের বাসিন্দারা--- সকলকেই এটা বোঝানো হয়েছে যে ভারত হল প্রতিপক্ষ, যে তাদের ভেঙে টুকরো টুকরো করছে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget