এক্সপ্লোর

চিনা সাবমেরিনের ওপর নজরদারি চালাতে সমুদ্রে সেন্সরের ‘দেওয়াল’ বসাবে ভারত

নয়াদিল্লি: চিনা সাবমেরিনের অনধিকার প্রবেশ রুখতে এবার জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে সমুদ্রগর্ভে নজরদারি সেন্সরের ‘দেওয়াল’ (সাউন্ড সার্ভেল্যান্স সেন্সর বা সোসাস) বসানোর পরিকল্পনা করছে। সম্প্রতি, প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জাপানি সহায়তা নিয়ে সুমাত্রা থেকে ইন্দিরা পয়েন্ট পর্যন্ত সমুদ্রতলে নির্দিষ্ট দূরত্ব অন্তর অত্যাধুনিক সেন্সর বসাতে চাইছে, যাতে ভারতীয় এক্সক্লুসিভ ইকনমিক জোন বা ইইজি-তে চিনা সাবমেরিন ঢুকতে না পারে। এমনিতেই ভারতীয় নৌসেনার আধুনিকীকরণে সহায়তা করছে জাপান। নৌ-বিমান ঘাঁটিগুলির আধুনিকীকরণ থেকে শুরু করে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে নতুন বৈদ্যুতিন/সিগন্যাল স্টেশনের নির্মাণ প্রকল্প নয়াদিল্লিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে টোকিও। এবার, চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত সমুদ্রতল দিয়ে ফাইবার অপটিক ক্যবল পাতার কাজে আর্থিক সহায়তা দিতে ইচ্ছাপ্রকাশ করেছে। চিনা সাবমেরিনের ওপর নজরদারি চালাতে সমুদ্রে সেন্সরের ‘দেওয়াল’ বসাবে ভারত সূত্রের খবর, একবার সম্পূর্ণ হলে এই নেটওয়ার্কের সঙ্গে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা ‘ফিশ হুক’ সোসাস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। ‘ফিশ হুক’-এর মাধ্যমে দক্ষিণ চিন সাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে চিনের পিপলস লিবারেশন আর্মি-নেভি (প্ল্যান)-এর সাবমেরিন কার্যকলাপের ওপর নজরদারি চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান। আদতে এই ‘ফিশ হুক আন্ডার-সি ডিফেন্স লাইন’ শুরু হয় ২০০৫ সালে। জাপান থেকে শুরু হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত রয়েছে। এই পুরো লাইনটি দুটি পৃথক হাইড্রোফোন নেটওয়ার্কের মাধ্যমে তৈরি। একটি রয়েছে ওকিনাওয়া থেকে কিউশু, অন্যটি ওকিনাওয়া থেকে তাইওয়ান। লক্ষ্য একটাই, পূর্ব চিন সাগর এবং দক্ষিণ চিন সাগরে প্ল্যান-এর কার্যকলাপের ওপর নজরদারি চালানো। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় থেকেই এই পরিকল্পনার সূত্রপাত। তারপর ধীরে ধীরে এই বিষয়টি নিয়ে এগিয়েছে নয়াদিল্লি। গত মার্চ মাসে আশিয়ান-গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকেও প্রায় সব দেশই ভারতের এই পরিকল্পনাকে সাধুবাদ জানায়। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান নৌসেনার সঙ্গে মালাবার নৌ-মহড়ার মাধ্যমে সেই পরিকল্পনা ভিত পায়। ocean-noise-hydrophone বিশেষজ্ঞ মহলের ধারণা, দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্যের মোকাবিলা করতে ভারতকে এই পদক্ষেপের ভাবনা করতে হয়েছে। সূত্রের খবর, দক্ষিণ চিন সাগরে মার্কিন সাবমেরিনের ওপর নজর রাখতে সমুদ্রগর্ভে ‘গ্রেট ওয়াল’ তৈরি করছে চিন। চিনের এই হাইড্রোফোন মার্কিন সোসাস-এর মডেলের মতোই। ভারতের এই সেন্সর প্রজেক্ট চিনের এই পদক্ষেপের ফলেও হতে পারে। সোসাস-কে আদতে প্রথমে পাঁচের দশকে তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য ছিল সাবেক সোভিয়েত সাবমেরিনের ওপর নজরদারি চালানো। এবার ভারতও সেই নেটওয়ার্কের আওতায় চলে আসবে বলে তথ্যাভিজ্ঞ মহলের ধারনা। তবে, এখানে একটি সমস্যাও রয়েছে – জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র  নিজেদের মধ্যে যে সোসাস ব্যবহার করে, তার ফলে জাপানের সব তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থাকে। তাই বিদেশি রাষ্ট্রকে কতটা নিজেদের সংবেদনশীল ও গোপন তথ্যের প্রবেশাধিকার দেবে, তা  একটা বড় প্রশ্ন।  

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget