এক্সপ্লোর

ভারতের নিজের স্বার্থরক্ষার পূর্ণ অধিকার আছে: পাক এনএসকে বললেন অজিত দোভাল

নয়াদিল্লি: পাঠানকোট হামলার পর ষড়যন্ত্রীদের সাজা দিতে কোনও ব্যবস্থা নেয়নি পাকিস্তান। ফলে যেটুকু ছিঁটেফোঁটা বিশ্বাস দিল্লির ইসলামাবাদের শাসকদের ওপর ছিল, তাও চলে গেছে। পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ফোনে এ কথাই বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। উরি সন্ত্রাসের পর ৩ তারিখ প্রথম কথা হয়েছে দুজনের মধ্যে। জানা গেছে, মিনিটদুয়েকের কথায় দোভাল পাক এনএসএ নাসির খান জাঞ্জুয়াকে জানিয়ে দিয়েছেন, ভারতের নিজের স্বার্থরক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ওপারে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করাও এই অধিকারের মধ্যে পড়ে। পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কেও জাঞ্জুয়াকে দিল্লির অবস্থান জানিয়ে দিয়েছেন তিনি। পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর তদন্তের জন্য একটি পাকিস্তানি দলকে ঘটনাস্থল ঘুরে দেখার অনুমতি দেয় দিল্লি। কিন্তু তারপরেও পাকিস্তানে তদন্তের কাজ বিন্দুমাত্র এগোয়নি। নিজেরা পাঠানকোটে হামলার জায়গা ঘুরে ফিরে দেখে গেলেও ভারতীয় তদন্তকারীদের পাকিস্তানে গিয়ে জঙ্গি যোগাযোগ পরীক্ষা করার অনুমতি দেয়নি ইসলামাবাদ। দোভাল তাঁর স্বল্প বক্তব্যে পাক এনএসকে-কে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, এত কিছুর পর পাক শাসকদের ওপর ভারতীয়দের যে অল্পস্বল্প বিশ্বাস ছিল, তাও উবে গেছে পুরোপুরি। দুজনের মধ্যে মূলত এ বিষয়ে আলোচনা হলেও পাক প্রধানমন্ত্রীর বিদেশনীতি উপদেষ্টা সরতাজ আজিজ দাবি করেন, দুই এনএসএ-র মধ্যে আলোচনা হয়েছে উত্তেজনা কমানো নিয়ে। এ দেশে নিযুক্ত পাক হাই কমিশনার আবদুল বাসিতও একই কথা বলেন। কিন্তু সরকারি সূত্রের খবর, পাকিস্তান যতই উত্তেজনা কমানোর আড়ালে সেনা সংখ্যা কমানোর সওয়াল করুক, ভারত স্পষ্ট করে দিয়েছে, সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা একটুও কমাবে না তারা। পাকিস্তানের ক্রমাগত গুলি বর্ষণ ও ভারতীয় নিরাপত্তারক্ষীদের ওপর চোরাগোপ্তা হামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget