এক্সপ্লোর

কূটনীতিতে বড় সাফল্য, মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে প্রবেশ করল ভারত

নয়াদিল্লি: সোমবার থেকেই মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এমটিসিআর-এর পূর্ণ সময়ের সদস্য হতে চলেছে ভারত। বিদেশ সচিব এস জয়শঙ্কর এ ব্যাপারে প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষর করবেন। ৩৪ সদস্যের এই অভিজাত মিসাইল টেকনোলজি কন্ট্রোল গ্রুপে প্রবেশের জন্য যাবতীয় মানদণ্ড সাফল্যের সঙ্গে স্পর্শ করেছে দিল্লি, ফলে এমটিসিআর-ই হতে চলেছে প্রথম আন্তর্জাতিক এক্সপোর্ট কন্ট্রোল গ্রুপ যাতে প্রবেশাধিকার পেতে চলেছি আমরা। ভারত- মার্কিন অসামরিক পরমাণু চুক্তি অনুযায়ী ২০০৮-এর সেপ্টেম্বর থেকে এমটিসিআর নির্দেশিকা মেনে চললেও এই গোষ্ঠীর সদস্যপদ পেতে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে প্রথম আবেদনপত্র পেশ করে গত বছর জুন মাসে। অক্টোবরে প্লেনারি মিটিং হলেও পরমাণু অস্ত্রপ্রসাররোধ চুক্তিতে সই না করা নিয়ে ইতালি আপত্তি তোলায় ভারত এমটিসিআর সদস্যপদ পায়নি। সম্ভবত ইতালীয় নাবিক ইস্যুতে দিল্লিকে নমনীয় করার জন্য রোম এই অবস্থান নেয়। কিন্তু অন্যান্য সদস্য দেশগুলির ভারতকে নিয়ে কোনও আপত্তি ছিল না। বিশেষ করে আমেরিকা ও ফ্রান্স ভারতের পাশে বিশেষভাবে দাঁড়ানোয় বরফ গলতে সময় লাগেনি। আন্তর্জাতিক ট্রাইবুন্যালের নির্দেশ মেনে মে মাসের শেষে বন্দি ইতালীয় নাবিককে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় দিল্লি। এরপরই এই ইস্যুতে আগের অবস্থান থেকে সরে আসে রোম। জুনের শুরুতে হেগ কোড অফ কনডাক্ট এগেনস্ট ব্যালিস্টিক মিসাইল প্রোলিফেরাশন স্বাক্ষর করে এমটিসিআর-এ প্রবেশাধিকার পেতে আরও এক ধাপ এগোয় ভারত। এরপর ৭ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকে সদস্যপদ পাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। সোমবারই ফ্রান্স, নেদারল্যান্ডস ও লুক্সেমবুর্গ বিদেশ সচিব এস জয়শঙ্করের হাতে এমটিসিআর-এ ভারতের সদস্যপদের ব্যাপারে চূড়ান্ত অনুমোদনপত্র তুলে দেবে। সিওলে এমটিসিআর-এর পরবর্তী প্লেনারি মিটিংয়ে পূর্ণ সদস্য হিসেবে যোগ দিতে পারবে ভারত।    

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget