এক্সপ্লোর

কাশ্মীরে হস্তক্ষেপের অধিকার নেই পাকিস্তানের: ভারত

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপের কোনও অধিকারই নেই পাকিস্তানের। ইসলামাবাদকে ফের স্মরণ করিয়ে দিল নয়াদিল্লি। একইসঙ্গে প্রতিবেশী দেশকে ভারতের বার্তা, বিষয়টিকে আন্তর্জাতিকীকরণ করার চেষ্টা করছে। কিন্তু তাতে তারা যে সীমান্ত-সন্ত্রাসে লাগাতার মদত দিচ্ছে, সেই সত্যকে আড়াল করা যাবে না। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ এদিন ফের একবার জানান, জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে হস্তক্ষেপ করার কোনও এক্তিয়ার নেই পাকিস্তানের। তিনি যোগ করেন, সীমান্ত-সন্ত্রাস, অনুপ্রবেশ এবং ভারতের বিরুদ্ধে হিংসা ও নাশকতাকে মদত দেওয়াটা বন্ধ করার চেষ্টা করা উচিত পাক প্রশাসনের। সেখানেই তাঁদের একমাত্র হস্তক্ষেপের জায়গা। তিনি জানান, আশ্বাস দেওয়া সত্ত্বেও সীমান্তের ওপার থেকে ভারতে প্রতিনিয়ত নাশকতা রফতানি করছে পাকিস্তান। নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়া লস্কর-ই-তৈবা জঙ্গি বাহাদুর আলিই এর সবচেয়ে বড় প্রমাণ। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সম্প্রতি রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। কাশ্মীরীদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে অভিযোগ তুলে কিছুদিন আগেই রাষ্ট্রসংঘের মহাসচিব এবং হাই-কমিশনারকে চিঠি লিখেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এই প্রসঙ্গে স্বরূপ জানান, কাশ্মীরের সঠিক চিত্রটা বিশ্বের সামনে তুলে ধরতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্তরে আলোচনা চালাচ্ছে ভারত। তবে, এই নিয়ে যতই বাক্য ব্যয় করা হোক, ওরা (পাকিস্তান) কখনই সীমান্ত সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করবে না। এর আগে রাজ্যসভায় বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এম জে আকবর জানান, কাশ্মীরে অত্যন্ত সংযম ও নিয়ন্ত্রণ বজায় রেখেছে ভারতের নিরাপত্তাবাহিনী। তিনি বলেন, উত্তেজিত জনতাকে সামলাতে গিয়ে ফলে ৩,৭৮০ জন জওয়ান আহত হয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget