এক্সপ্লোর

পাক জঙ্গিদের নৃশংসতার পাল্টা তীব্র প্রত্যাঘাত ভারতীয় সেনার

শ্রীনগর: তিন সেনা জওয়ানের মৃত্যু এবং তাঁদের একজনের দেহ বিকৃত করার ঘটনার জবাবে তীব্র প্রত্যাঘাত ভারতীয় সেনার। পাকিস্তানকে এর সমুচিত জবাব দেওয়ার কথা গতকালই জানিয়েছিল সেনা। এদিন  নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টা আঘাত হানার কাজ শুরু করছে ভারতীয় সেনাবাহিনী।অন্যদিকে, পাকিস্তানও ভারতীয় ঘাঁটিগুলি লক্ষ্য করে গুলিবর্ষণ অব্যাহত রেখেছে। এই ঘটনায় দুই বিএসএফ জওয়ান জখম হয়েছেন। সেনাবাহিনীর নর্দান কম্যান্ডের ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ (বিজিএস) ব্রিগেডিয়ার পি এস গোত্রা জানিয়েছেন, কাশ্মীরের মাছিল সেক্টরে পাকিস্তানের গতকালের বর্বরতার পাল্টা জবাব দিতে শুরু করেছেন ভারতীয় জওয়ানরা । প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক মণীষ মেহতা বলেছেন, ভারতীয় সেনা চৌকিগুলি থেকে পাক হামলার মুখের মতো জবাব দেওয়া হচ্ছে। সীমান্ত রক্ষী বাহিনীর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, রাজৌরি জেলার ভিমবের গলি এলাকায় পাক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় দুই বিএসএফ জওয়ান জখম হয়েছন। তাঁদের আঘাত অবশ্য গুরুতর নয়। উল্লেখ্য, গতকাল নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় তিন ভারতীয় সেনা জওয়ান নিহত হন। তাঁদের একজনের দেহ ক্ষতবিক্ষত করা হয়। মাছিলে সেনার টহলের সময় এই হামলা চালানো হয়। গত ২৮ অক্টোবরও মাছিল সেক্টরেই এক নিহত ভারতীয় সেনার অঙ্গহানি করা হয়েছিল। ওই দিন পাক বাহিনীর কভার ফায়ারিংয়ের আড়ালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢুকে জঙ্গিরা ওই জওয়ানকে খুন করেছিল। এদিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান পুঞ্চের বালাকোট, কৃষ্ণ ঘাটি ও নৌসেরা সেক্টরেও সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় । পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরা।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Abhishek Banerjee Kalighat House: অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে অস্থায়ী কাঠামো ভেঙে সরানো হল
Dilip on Abhishek:
Abhishek Banerjee: অভিষেকের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, কেটে বাদ অভিষেকের বাড়ির গেট
Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget