এক্সপ্লোর

পাল্টা হামলার অধিকার রয়েছে ভারতীয় সেনার, পাকিস্তানকে কড়া বার্তা ডিজিএমও-র

নয়াদিল্লি:  হামলা চললে পাল্টা জবাব দেওয়া হবে। পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নিয়ে পাকিস্তানকে ভারতীয় সেনা এভাবেই সতর্ক করে দিয়েছে। পাকিস্তানের গুলি চালনায় যদি জওয়ানের মৃত্যু হয় তাহলে  পাল্টা আঘাত চালানোর অধিকার রয়েছে বলে পাকিস্তানকে জানিয়ে দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল এ কে ভাট। পাকিস্তানের ডিজিএমও-কে টেলিফোনে লেফটেন্যান্ট জেনারেল ভাট বলেছেন, পাক ফরোয়ার্ড পোস্টের সক্রিয় মদতে সীমান্ত পেরিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশের ধারা অব্যাহত রয়েছে। এতে সীমান্ত এলাকার শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে। সেনা জানিয়েছে, পাকিস্তানকে ডিজিএমও আরও বলেছেন, ভারতীয় সেনা পেশাদার বাহিনী। কোনও  ঘটনায় কোনও জওয়ানের প্রাণহানি হলে তার মুখের মতো জবাব দেওয়ার অধিকার বাহিনীর। পাক ডিজিএমও মেজর জেনারেল সাহির শামশাদ মির্জাকে লেফটেন্যান্ট জেনারেল ভাট বলেছেন, ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখা এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী। কিন্তু সেক্ষেত্রে পাকিস্তানের পক্ষ থেকে একই ধরনের প্রচেষ্টা গ্রহণ করতে হবে। পাক ডিজিএমও-র উদ্যোগেই এই টেলিফোনে কথোপকথন হয়। তিনি অভিযোগ করেন, জম্মু সেক্টরে পাকিস্তানের অসামরিক এলাকাকে নিশানা করছে ভারতীয় সেনা। এর জবাবে ভারতের ডিজিএমও এর জবাবে বলেছেন, জম্মু সেক্টরে সবকটি যুদ্ধবিরতি লঙ্ঘনের শুরুটা করেছে পাকিস্তানি রেঞ্জার্স। বিএসএফ এর জবাব দিয়েছে মাত্র। তিনি জোরের সঙ্গে বলেছেন যে,  অসামরিক এলাকা লক্ষ্য করে ভারতীয় বাহিনীর পক্ষ থেকে কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি। অমৃতসর সীমান্তে পাক পোস্টের নিকটবর্তী এলাকা দিয়ে সশস্ত্র অনুপ্রবেশকারীদের লক্ষ্য করেই শুধু গুলি চালিয়েছে বিএসএফ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget