এক্সপ্লোর

’৬২-র যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ভারত, পাক অধিকৃত কাশ্মীর ফিরে পেতে চায় দেশ: জেটলি

নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্ত সংক্রান্ত সংঘাতের মধ্য প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষার জন্য যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সশস্ত্র বাহিনী। জেটলি বলেছেন, ভারতীয় বাহিনী যথেষ্ট শক্তিশালী। তিনি বলেছেন, ১৯৬২-র যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ভারত। রাজ্যসভায় এদিন ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ বিতর্কে যোগ দিয়ে জেটলি বলেছেন, ১৯৪৮-এর পর জম্মু ও কাশ্মীরের যে অংশ পাকিস্তান দখল করে রেখেছে তা ফিরে পেতে চায় দেশের মানুষ। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বিগত কয়েক দশকে ভারত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর প্রত্যেক চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে দেশ। জেটলি বলেছেন, ১৯৬২-তে চিনের সঙ্গে যুদ্ধ থেকে ভারত শিক্ষা নিয়েছিল যে, সশস্ত্র বাহিনীকে পুরোদস্তুর সক্ষম করে তুলতে হবে। কারণ, এখনও ভারতকে প্রতিবেশী দেশগুলির কাছ থেকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। জেটলি বলেছেন, ১৯৬২-র তুলনায় ১৯৬৫ এবং ১৯৭১-এর সময় সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠেছিল। ১৯৬৫ ও ৭১-এর যুদ্ধে ভারত পাকিস্তানকে পর্যুদস্ত করেছিল। জেটলি বলেছেন, এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। কিছু লোক দেশের সার্বভৌমত্ব ও সংহতিকে নিশানা করছে। সেই চ্যালেঞ্জ পূর্ব বা পশ্চিম -যে কোনও সীমান্ত থেকেই আসুক না কেন, ভারতের বীর সেনারা দেশকে নিরাপদ রাখার ব্যাপারে সম্পূর্ণ সক্ষম। দেশের স্বার্থে যে কোনও আত্মবিসর্জনে প্রস্তুত সশস্ত্র বাহিনী। ডোকলামে দীর্ঘ প্রায় দুই মাসব্যাপী ভারত-চিন অচলাবস্থা চলার মাঝে জেটলির এই মন্তব্য অত্যন্ত তাত্পর্য্যপূর্ণ। যদিও তাঁর ভাষণে ডোকলাম সমস্যার উল্লেখ করেননি জেটলি। জেটলি আরও বলেছেন, স্বাধীনতার পর প্রাথমিকভাবে একটা সংকটের মুখে পড়তে হয়েছিল। প্রতিবেশী দেশের নজর পড়েছিল কাশ্মীরে। দেশের একটা অংশ আলাদা হয়ে গিয়েছিল। সে কথা আজও ভুলতে পারেনি দেশের মানুষ। ওই অংশ পুনরুদ্ধার করার পক্ষে প্রত্যেক ভারতবাসী।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget