এক্সপ্লোর

Mahua Moitra Controversy : মহুয়ার ডাকা স্মরণসভায় এল না প্রয়াত বিধায়কের পরিবারই ! ফের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত?

মহুয়ার বিরুদ্ধে অসন্তোষের ছাপ স্পষ্ট হল প্রয়াত বিধায়কের স্মরণসভা ঘিরে। মহুয়ার ডাকা নাসিরউদ্দিন আহমেদের স্মরণসভায় গরহাজির তৃণমূল বিধায়কের পরিবারই। 

প্রদ্যোৎ সরকার, নদিয়া : আবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আবার মহুয়া মৈত্রর বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। এর আগেও মহুযার বিরুদ্ধে নালিশ জানিয়ে তৃণমূল নেত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের ছয় বিধায়ক। ২০২৪ সালে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে চিঠি দেন উজ্জ্বল বিশ্বাস, কল্লোল খাঁ, রুকবানুর রহমান, বিমলেন্দু সিংহ রায়, মানিক ভট্টাচার্য, নাসিরুদ্দিনরা। এবার মহুয়ার বিরুদ্ধে অসন্তোষের ছাপ স্পষ্ট হল প্রয়াত বিধায়কের স্মরণসভা ঘিরে। মহুয়ার ডাকা নাসিরউদ্দিন আহমেদের স্মরণসভায় গরহাজির তৃণমূল বিধায়কের পরিবারই। 

১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। প্রয়াত তৃণমূল বিধায়কের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেন সাংসদ মহুয়া মৈত্র। অথচ কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি মহুয়া মৈত্রের ডাকে পলাশির ঘোষপাড়া মাঠে এলেন না  প্রয়াত তৃণমূল বিধায়কের  পরিবারের সদস্যরাই। উপস্থিত ছিলেন না কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের অধিকাংশ বিধায়ক। যার জেরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 

উল্লেখ্য, কালিগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পর নাসিরউদ্দিন ঘনিষ্ঠ বিধায়করা রাজ্য কমিটির পক্ষ থেকে  স্মরণসভার ডাক দেন ৯ ফেব্রুয়ারি। এটির নেতৃত্বে ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এরপর দেখা যায় কৃষ্ণনগরের সাংসদও ১৬ ই ফেব্রুয়ারি আরও একটি স্মরণসভার ডাক দেন। একই ইস্যুতে দু’টি স্মরণসভা ঘিরে স্বাভাবিকভাবেই জটিলতা তৈরি হয়।

তৃণমূল সূত্রে খবর, এরপর উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে রাজ্য নেতৃত্ব। তাঁকে বার্তা দেওয়া হয় ৯ তারিখের স্মরণসভা না করার জন্য। শেষ পর্যন্ত রাজ্য কমিটির ডাকা স্মরণ সভার বদলে প্রয়াত বিধায়কের পরিবারের আহ্বানে সেই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিধায়কের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, চাপড়ার বিধায়ক তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমান, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। কিন্তু সেখানে ছিলেন না মহুয়া মৈত্র। যদিও মহুয়ার দাবি, কোনও গোষ্ঠীকোন্দল নয়,  পার্লামেন্টে থাকার জন্যই আগের দিনের স্মরণসভায় থাকতে পারেননি তিনি।

তৃণমূলের  বিধায়ক বিমলেন্দু সিংহ রায় জানান, মহুয়ার ডাকা সভায় শরীর খারাপ থাকায় আসতে পারেননি। যদিও তাপস সাহার দাবি বিগত স্মরণ সভায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি। চাপড়ার বিধায়ক তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমানের দাবি, বিধানসভায় ব্যস্ত থাকায় আসতে পারেননি। বিধায়কের পরিবারের কেউ এ বিষয়ে মুখ খুলতে চাননি। 

এই দ্বন্দ্ব আজকের নয়। মহুয়া মৈত্রকে দলীয় সভাপতির পদ থেকে সরানোর জন্য একযোগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানিয়েছিলেন তৃণমূলেরই ছয় বিধায়ক। সেই ঘটনার পর ফের একবার স্মরণসভা ঘিরে নদিয়ায় তৃণমূলে যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল। 

সেরা শিরোনাম

CPIM Bookstall: ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে নিয়ে টানাটানি বিরোধীদের, 'সে নাবালক জানতাম', বার্তা শমীক ভট্টাচার্যের
চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে নিয়ে টানাটানি বিরোধীদের, 'সে নাবালক জানতাম', বার্তা শমীক ভট্টাচার্যের

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget