এক্সপ্লোর

লাদাখে চিনা সেনার আগ্রাসন রুখে দিল ভারতীয় ফৌজ, দুপক্ষের মধ্যে পাথর-বৃষ্টি, জখম কয়েকজন

লেহ ও নয়াদিল্লি: ফের লাদাখে চিনা সেনার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা রুখে দিল সেনা। বাধা পেয়ে ভারতীয় ফৌজের দিকে ইটবৃষ্টি করে চিনা জওয়ানরা। পাল্টা পাথরবৃষ্টি করে ভারতীয় নিরাপত্তাবাহিনীও। দুপক্ষের কয়েকজন আহত।

খবরে প্রকাশ, মঙ্গলবার পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জওয়ানরা লাদাখের বিখ্যাত প্যাঙ্গং হৃদ লাগোয়া দুটি অঞ্চল— ফিঙ্গার ফোর ও ফিঙ্গার ফাইভ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করে।

জানা গিয়েছে, এই দুজায়গাতেই একবার ভোর ৬টা এবং ফের একবার সকাল ৯টা নাগাদ অনুপ্রবেশ করার চেষ্টা করে চিনা বাহিনী। কিন্তু, প্রতিবারই চিনা আগ্রাসন রুখে দেয় সদাসতর্ক ভারতীয় ফৌজ।

জানা গিয়েছে, চিনা সেনা এগোতেই, ভারতীয় জওয়ানরা তাদের সামনে মানবপ্রাচীর গড়ে তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে চিনা বাহিনী ভারতীয় ফৌজকে লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু করে। পাল্টা পাথর ছোঁড়ে ভারতও। এতে দুপক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

সেনা সূত্রে খবর, প্রায় ৩০ মিনিট ধরে এই সংঘাত চলে। তবে, পরিস্থিতি বেশি জটিল হওয়ার আগে দুপক্ষই নিয়মমাফিক ব্যানার ড্রিল করে নিজ নিজ জায়গায় ফিরে যায়। নয়াদিল্লিতে সেনার এক মুখপাত্র এই ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি হননি।

সেনা সূত্রে খবর, চিনা সেনা ফিঙ্গার ফোর এরিয়া পর্যন্ত এগিয়ে এসেছিল। এই জায়গার দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। কারণ, উভয় দেশই এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসছে।

নয়ের দশকের শেষের দিকে আলোচনার সময় ভারত এই জায়গার আধিপত্য নিয়ে দাবি করলে, চিন পাল্টা দাবি করে জানায়, এটি আকসাই চিনের অঙ্গ। এমনকী, নিজেদের দখল প্রমাণ করতে এই এলাকায় ফিঙ্গার ফোর পর্যন্ত একটি পাকা রাস্তাও তৈরি করে ফেলে বেজিং। এই ফিঙ্গার ফোর এলাকাটি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)-র পাঁচ কিলোমিটার ভেতরে সিরি জাপ অঞ্চল(ভারতীয় দিকে) পর্যন্ত অবস্থিত।

আগে, এই হৃদের উত্তর ও দক্ষিণ পাড়ে চিনা প্যাট্রলিং ভেসেল প্রায়ই আসত। এই হৃদের ৯০ কিলোমিটার চিনা দিকে পড়ছে। আর ৪৫ কিলোমিটার ভারতের দিকে।

কিন্তু, এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ইন্টারসেপ্টর বোট কিনে ভারত এই জায়গার নিয়মিত নজরদারি চালায়। ওই নৌকাগুলি অত্যন্ত দ্রুতগতির। তাতে লাগানো রয়েছে অত্যাধুনিক রেডার, ইনফ্রা-রেড ও জিপিএস।

প্রসঙ্গত, এর আগেও লাদাখে চিনা সেনা আগ্রাসন ঘটিয়েছে। ২০১৩ সালের মে মাসে লেহ-র দৌলত বেগ ওল্ডি (ডিবিও)-র ডেপসাং উপত্যকায় তিন-সপ্তাহ ধরে দুই সেনার মধ্যে সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছিল।৪

ডোকালাম-ইস্যুকে কেন্দ্র করে দুদেশের সেনার মধ্যে সার্বিক সংঘাতের পরিবেশে তৈরি হয়েছে, তাতে নিঃসন্দেহে ঘৃতাহুতি দেবে এদিনের ঘটনা বলেই মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget