এক্সপ্লোর

২৬ মে উদ্বোধন করবেন মোদী, অসমে ব্রহ্মপুত্রের ওপর দেশের দীর্ঘতম সেতু চিন সীমান্তে সামরিক সরঞ্জাম দ্রুত পৌঁছে দেবে: সোনোয়াল

ডিব্রুগড়: ভারতের দীর্ঘতম সেতু, যার উপর দিয়ে ৬০ টন  ওজনের ব্যাটল ট্যাঙ্কও সহজেই চলে যেতে পারে। আগামী ২৬ মে অসমে ব্রহ্মপুত্রের ওপর দিয়ে তৈরি চিন সীমান্তের কাছে এই সুদীর্ঘ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের পূর্বতম প্রান্তে তৈরি হওয়া ৯.১৫ কিমি এই সেতু উদ্বোধনের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় বর্ষপূর্তির উদযাপন শুরু হবে। ব্রহ্মপুত্রের দুই তীরের ঢোলা এবং সাদিয়ার মধ্যে সংযোগকারী এই সেতুর সামরিক উদ্দেশ্যও রয়েছে। ভারত-চিন সীমান্তে, বিশেষ করে উত্তরপূর্বে প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত পৌঁছে দেওয়া এরফলে সহজ হবে। পাশাপাশি, এই সেতুর মাধ্যমে অরুণাচল ও অসমের মানুষ বিমান ও রেল সংযোগের সুবিধা খুব সহজেই গ্রহণ করতে পারবেন। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সেতু আগামী ২৬ মে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে উত্সর্গ করবেন। উত্তরপূর্বের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে এই সেতু। কারণ, প্রতিরক্ষা বাহিনী ছাড়াও সাধারণ মানুষও এই সেতু ব্যবহার করতে পারবেন। ২০১১ সালে ইউপিএ জমানায় এই সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। ৯৫০ কোটি টাকা খরচ করে ব্রিজটি তৈরি হয়েছে। সেতুর নকশা এমনভাবে করা হয়েছে যাতে সামরিক ট্যাঙ্ক চলাচলের উপযুক্ত হয়। সোনোয়াল বলেছেন, এ দেশে অসম ও অরুণাচলের বিপুল রণকৌশলগত গুরুত্ব রয়েছে। চিন সীমান্তের কাছে হওয়ায় যুদ্ধের সময় এই  সেতু সেনা ও সামরিক সাজসরঞ্জাম দ্রুত  পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। এত দিন পর্যন্ত মহারাষ্ট্রের বান্দা-ওরলি সি-লিঙ্ক ছিল দেশের দীর্ঘতম সেতু। এবার দেশের  দীর্ঘতম সেতুর মর্যাদা পেতে চলেছে ব্রহ্মপুত্রের ওপর এই সেতু, যা ব্রান্দা-ওরলি সি-লিঙ্কের চেয়ে ৩.৫৫ কিলোমিটার দীর্ঘ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget