এক্সপ্লোর

'ভারতের ধনীরা আরও ধনী, তালিকার শীর্ষস্থানে মুকেশ আম্বানিই'

নয়াদিল্লি: ভারতের ধনীতম ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। এই নিয়ে গত দশ বছর প্রথম স্থানে থাকলেন তিনি। তাঁর মোট সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ২.৫ লক্ষ কোটি টাকা (৩৮ বিলিয়ন ডলার)। দেশের আর্থিক সমস্যা  থাকলেও দেশের ধনীতম ১০০ জনের সম্পদের পরিমাণ ২৬ শতাংশ বেড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন উইপ্রো-র আজিম প্রেমজি। তবে মুকেশ আম্বানির থেকে অনেকটাই পিছিয়ে তিনি। তাঁর সম্পদের পরিমাণ ১৯ বিলিয়ন ডলার। গত বছরের থেকে তালিকায় দুই ধার উঠে এসেছেন তিনি। ফোর্বস ম্যাগাজিনের 'ধনী ভারতীয়দের তালিকা ২০১৭'-তে সান ফার্মার দিলীপ সাংভি গতবারের দ্বিতীয় স্থান থেকে নেমে গিয়েছেন নবম স্থানে (১২.১ বিলিয়ন ডলার)। ম্যাগাজিনটি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক 'পরীক্ষা-নিরীক্ষা'য় ভারতের ধনীতমদের ওপর একেবারেই কোনও প্রভাব পড়েনি। এক্ষেত্রে তেল ও গ্যাস শিল্পের মালিক মুকেশ আম্বানি কার্যত তালিকার অন্যান্যদের ধরাছোঁয়ার বাইরে। গত বছরের ১৫.৩ বিলিয়ন ডলার থেকে তাঁর সম্পদের পরিমাণ ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সূত্রে এশিয়া মহাদেশের ধনীতম পাঁচজনের মধ্যে একজন মুকেশ আম্বানি। মুকেশের ছোট ভাই অনিল আম্বানি তালিকায় রয়েছেন ৪৫ তম স্থানে। সম্পদের পরিমাণ ৩.১৫ বিলিয়ন। ২০১৬-তে তালিকায় তাঁর স্থান ছিল ৩২ তম। তার আগের বছর ২৯ তম স্থানে ছিলেন তিনি। যোগগুরু রামদেবের ঘনিষ্ঠ পতঞ্জলি আয়ুর্বেদের আচার্য বালকৃষ্ণ গত বছরের ৪৮ তম স্থান থেকে এ বছরের তালিকায় ১৯ তম স্থানে উঠে এসেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪৩,০০০ কোটি (৬.৫৫)। ম্যাগাজিন বলেছে, ভারতের আর্থিক সমস্যা স্বত্ত্বেও ফোর্বস ইন্ডিয়ার  ২০১৭-র ধনীতমদের তালিকায় যাঁরা রয়েছেন তাঁদের সম্পদের পরিমাণ বেড়েছে। তাঁদের মোট সম্পদ ২৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে  ৩১ লক্ষ কোটি টাকা (৪৭৯ বিলিয়ন ডলার)। ম্যাগাজিনে আরও বলা হয়েছে, গত জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে ভারতের বৃদ্ধির হার গত তিন বছরে সর্বনিম্ন ৫.৭ শতাংশ হয়েছে। নোট বাতিল ও জিএসটি চালুর ধাক্কায় আর্থিক হারের এই পতন। এ সত্ত্বেও শেয়ার সূচক নয়া মাত্রায় পৌঁছেছে এবং ভারতের ধনীতম ১০০ জনের আর্থিক লাভ হয়েছে। ফোর্বসের তালিকায় তৃতীয় স্থানে হিন্দুজা ব্রাদার্স। সম্পদের পরিমাণ ১৮.৪ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে লক্ষ্মী মিত্তাল (১৬.৫ বিলিয়ন ডলার)। পালোনজি মিস্ত্রি পঞ্চম স্থানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget