এক্সপ্লোর

আগামী দেড় বছরে পুরোপুরি সিল ভারত-বাংলাদেশ সীমান্ত, ঘোষণা রাজনাথের

গুয়াহাটি: আগামী দেড় বছরের মধ্যে ২২৩.৭ কিমি দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হবে বলে জানালেন রাজনাথ সিংহ। বিজেপি কর্মীদের এক সভায় তিনি পড়শী দেশের সঙ্গে সীমান্ত সিল করে দেওয়া কেন্দ্রের বিজেপি সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আমরা এ ব্যাপারে দায়বদ্ধ এবং সেই প্রক্রিয়াও চলছে।

সেইসঙ্গে অবশ্য এও বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমাদের দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ, উষ্ণ সম্পর্ক আছে। আমরা তা বহাল রাখব, ভবিষ্যতেও তার প্রতি দায়বদ্ধ থাকব। রাজনাথ অবশ্য বাংলাদেশ থেকে এ দেশে বেআইনি অভিবাসন, হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গ সরাসরি তোলেননি। অসমের বাসিন্দাদের অভয় দিয়ে অসম চুক্তির ৬ নং ধারা অনুসারে ভূমিপুত্রদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকারের দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন রাজনাথ। বলেন, যদি অসম চুক্তির ৬ নং ধারা রক্ষায় সংবিধান সংশোধন করা জরুরি হয়ে ওঠে, তবে আমরা তা-ই করব। অসমে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) আপডেট করার ব্যাপারে তিনি জানান, প্রক্রিয়াটি চালু রয়েছে, শীঘ্রই এটা সম্পূর্ণ করা উচিত রাজ্য সরকারের। একইসঙ্গে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে অসমে হিংসা কমেছে বলে দাবি করেন তিনি। সরকার এ ব্যাপারে আপস করবে না বলেও জানিয়ে দেন। রাজনাথ বলেন, কোনও সম্প্রদায় বা গোষ্ঠীর অভাব-অভিযোগ থেকে থাকলে আমরা তাদের সঙ্গে কথা বলতে তৈরি। আমরা তাদের বুকে জড়িয়ে ধরব, কথাও বলব। কিন্তু কোথাও হিংসা ছড়ানো হলে কোনও আপস করা হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget