এক্সপ্লোর

অনিদ্রায় বাড়তে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোকের আশঙ্কা, বলছে গবেষণা

বেজিং: যাঁরা অনিদ্রায় ভোগেন, তাঁদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা বেশি। বলছে চায়না মেডিক্যাল ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণা। গবেষকরা জানাচ্ছেন, শারীরিক ক্ষতিপূরণের জন্য ঘুম অত্যন্ত জরুরি। তা আমাদের জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময় নিয়ে নেয়। কিন্তু আধুনিক সমাজে অনিদ্রা রোগীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। আর অনিদ্রা ডেকে আনছে স্বাস্থ্যহানি। কিন্তু অনিদ্রা থাকলেই হার্ট অ্যাটাক হতে পারে এমনটা অবশ্য নয়। অনিদ্রার লক্ষণের মধ্যে পড়ছে ঘুম আসার সমস্যা, ঘুম ভেঙে যাওয়া, ভোরে ঘুম ভাঙা ও একবার জেগে গেলে আর ঘুম না আসা। ১,৬০,৮৬৭ জনকে নিয়ে ১৫টি গবেষণা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঘুম আসার সমস্যা, ঘুম ভেঙে যাওয়া ও একবার জেগে গেলে আর ঘুম না আসার সঙ্গে হৃদরোগ ও স্ট্রোকের সম্পর্ক রীতিমত ঘনিষ্ঠ। আবার যাঁরা অনিদ্রায় ভোগেন না, তাঁদের হৃদরোগের আশঙ্কা তুলনামূলকভাবে কম। যদিও ভোরে ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কোনও সংযোগ পাওয়া যায়নি। ঠিক কী কারণে কম ঘুম হওয়ার সঙ্গে হৃদরোগ সম্পর্কিত, তা এখনও জানতে পারেননি গবেষকরা। তাঁরা জানিয়েছেন, অনিদ্রায় ভোগা মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা পুরুষদের থেকে সামান্য বেশি। কিন্তু এই তফাত সংখ্যাতত্ত্বের দিক থেকে খুব একটা গুরুত্ব রাখে না।

সেরা শিরোনাম

Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!

ভিডিও

Weather News: রাজ্যজুড়ে ফের দুর্যোগ? দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা
Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget