এক্সপ্লোর

মঙ্গলবার অনশন ভাঙছেন ইরম শর্মিলা

ইম্ফল: ১৬ বছরের এক দীর্ঘ লড়াইয়ের ইতি। ১৬ বছরের এক প্রতিজ্ঞার অবসান। ১৬ বছরের অনশন ভাঙছেন ইরম চানু শর্মিলা। ভাই সিংহজিৎ সোমবার জানান, মঙ্গলবার সকালে অনশন ভাঙবেন ৪৪ বছরের শর্মিলা। মণিপুর থেকে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহার করার দাবি নিয়ে ২০০০ সাল থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শর্মিলা। রাইল্স টিউব দিয়ে তাঁকে তরল পদার্থ খাওয়ানো হয়। আটক করা হলেও, তাঁর অনশন কেউ ভাঙতে পারেননি। গত ১৬ বছর ধরে জেলই তাঁর ঘর, জেলই তাঁর হাসপাতাল। বহু ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়েও অটূট ছিল তাঁর অনশন। লড়াইয়ের প্রতীক হয়ে ওঠেন শর্মিলা। তাঁর এই লড়াইয়ের জন্য শর্মিলাকে মণিপুরের ‘লৌহ নারী’ বলে ডাকা হয়ে থাকে। সেই শর্মিলা ইরম আগামীকাল স্থানীয় আদালতে নিজের অনশন ভাঙবেন। জানা গিয়েছে, বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর আদালত তাঁকে জামিন দেবে। সম্প্রতি, অনশন প্রত্যাহার করে রাজনীতিতে প্রবেশ করার সিদ্ধান্ত জানান ইরম শর্মিলা। তিনি বলেন, এবার থেকে অনশন নয়, রাজনীতির ময়দানে নেমে আফস্পা প্রত্যাহার নিয়ে তিনি লড়াই চালাবেন। আগামীকাল আদালতে প্রচুর ভক্ত-সমর্থকদের মাঝে সেই অনশন ভাঙছেন শর্মিলা। সিংহজিৎ জানান, বাড়িতে ৮৪ বছরের মা শাখী দেবী রয়েছেন। কিন্তু শর্মিলার সিদ্ধান্ত, আফস্পা প্রত্যাহার না করিয়ে তিনি মায়ের সঙ্গে দেখা করবেন না। তাই, জামিন পাওয়ার পর বাড়ি ফিরবেন না শর্মিলা। তাঁর পরিবারও জানেন না, জামিনের পর শর্মিলা কোথায় থাকবেন। শুধু জানেন, বাড়ির মেয়ে আগে নিজের রাজনৈতিক জীবন শুরু করবেন। অনশন শেষ হলেও লড়াই এখনও শেষ হয়নি মণিপুরের ‘লৌহ নারী’-র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget