এক্সপ্লোর

অনুপ্রবেশ রুখতে পাকিস্তান, বাংলাদেশ সীমান্তে বসছে অত্যাধুনিক ইজরায়েলি সুরক্ষা-ব্যবস্থা: বিএসএফ

Pakistanনয়াদিল্লি: পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তকে নিশ্ছিদ্র করতে ইজরায়েলি ফেন্সিং সিস্টেম লাগাচ্ছে ভারত। এই সিস্টেমের নিজস্ব ‘কুইক রেসনপ্স টিম’ মেকানিজম রয়েছে, যা অনুপ্রবেশ হওয়া-মাত্র সঙ্গে সঙ্গে ব্যবস্থাগ্রহণ করে।

আগামী কয়েক বছরের মধ্যেই পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের সর্বত্র কাঁটাতারে মুড়ে ফেলতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। মোদী প্রশাসনের ইচ্ছানুসারে সীমান্তের নিরাপত্তা জোরদার করতে একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম।

দুটি সীমান্ত মিলিয়ে মোট প্রায় সাড়ে ৬,৩০০ কিলোমিটার পাহারা দেয় বিএসএফ। সম্প্রতি, বিএসএফ ডিজি কে কে শর্মা এক সাক্ষাৎকারে জানান, নতুন সীমান্ত সুরক্ষা ব্যবস্থা দেশের নিরাপত্তায় এক দৃষ্টান্তমূলক বদল আনবে। তিনি বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি অনেকটাই দ্রুত এবং ক্ষিপ্র হবে।

শর্মা বলেন, বর্তমানে বিএসএফ-এর বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় প্যাট্রলিং করে। এখন এমন এক অত্যাধুনিক কিউআরটি-নির্ভর সিস্টেমকে মোতায়েন করার ভাবনা হচ্ছে যা আগে কখনও পরীক্ষা করা হয়নি। তিনি যোগ করেন, নতুন সিস্টেমের মধ্যে বিভিন্ন যান্ত্রিক সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করা হবে।

তিনি জানান, ফেন্সিংয়ে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে ফিড (ভিডিও) সরাসরি চলে যাবে বর্ডার আউটপোস্টে। সেখানে মনিটর থাকবে। তাতে সব উঠবে। মনিটরের মাধ্যমে সর্বক্ষণ নজরদারি চালানো হবে। অর্থাৎ, জওয়ানদের আর বেশি বাইরে পাহারা দিতে হবে না। আবার, নিরাপত্তাও বিঘ্নিত হবে না। শর্মা জানান, কোনও অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ঘটলেই, সঙ্গে সঙ্গে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সেই সঙ্কেত মনিটারে পৌঁছে যাবে।

অনুপ্রবেশের সময় কাঁটাতারের সঙ্গে সংস্পর্শে এলেই অ্যালার্ম বেজে উঠবে। সিস্টেম জানিয়ে দেবে, ঠিক কোথায় অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে। নিকটবর্তী পোস্ট থেকে বাহিনী পাঠিয়ে তার ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই জম্মুতে ৫ কিলোমিটার দীর্ঘ করে দুটি জায়গা করে এই নতুন ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে।

শর্মা জানান, এখন জওয়ানরা সীমান্ত পাহারা দিচ্ছে। অদূর ভবিষ্যতে প্রযুক্তি পাহারা দেবে। বাহিনী স্রেফ অভিযানে অংশ নেবে। যদিও, তিনি মনে করেন, জওয়ানদের প্যাট্রলিং একেবারে উঠে যাবে না। বিএসএফ সূত্রে খবর, আরও চারটি জায়গায় এই বিশেষ সিস্টেম বসানো হবে। সেগুলি হল—পঞ্জাব ও গুজরাতে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত, এবং ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অসমে ভারত-বাংলাদেশ সীমান্তে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget