এক্সপ্লোর

চাঁদে অবতরণের জন্য আগামী নভেম্বরে ‘চন্দ্রযান ৩’ অভিযানের চেষ্টা করতে পারে ইসরো

মাস দুয়েক আগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো-র চাঁদের বুকে সফট ল্যান্ডিংয়ের প্রচেষ্টা সফল হয়নি। এবার আরও একবার সফ্ট ল্যান্ডিংয়ের চেষ্টা করা হবে। সম্ভবত আগামী বছরের নভেম্বরে তা করা হতে পারে বলে ইসরো সূত্রে জানা গিয়েছে।

বেঙ্গালুরু: মাস দুয়েক আগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো-র চাঁদের বুকে সফট ল্যান্ডিংয়ের প্রচেষ্টা সফল হয়নি। এবার আরও একবার সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করা হবে। সম্ভবত আগামী বছরের নভেম্বরে তা করা হতে পারে বলে ইসরো সূত্রে জানা গিয়েছে। প্রস্তাবিত চন্দ্রযান-৩ অভিযান সম্পর্কে রিপোর্ট প্রস্তুত করতে ইসরো তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর এস সোমনাথের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিল ইসরো। ওই কমিটির রিপোর্ট এখনও জমা পড়েনি। অভিযানের প্রস্তুতি নিয়ে কমিটিকে কিছু পথনির্দেশিকা দেওয়া হয়েছে। ইসরো-র এক পদস্থ আধিকারিক সংবাদসংস্থাকে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছরের নভেম্বরে উত্ক্ষেপণের একটা ভালো সুযোগ রয়েছে। মহাকাশ গবেষণা সংস্থার সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, রোভার, ল্যান্ডার ও অবতরণের অপারেশন সম্পর্কে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে এবার। চন্দ্রযান-২-র যে খামতিগুলি ছিল তা সংশোধন করা হবে। গত ৭ সেপ্টেম্বর চন্দ্রযান -২-র ল্যান্ডার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিল ইসরো। কিন্তু অবতরণের ঠিক আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। শিক্ষাবিদ ও ইসরো-র বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সংস্থার লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টরের নেতৃত্বে একটি জাতীয় পর্যায়ের কমিটি ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করেছেন। কোথায় ভুল হয়েছিল, কমিটি তা নির্দিষ্ট করে দেখিয়েছে। কমিটি এ ব্যাপারে একটি রিপোর্ট প্রস্তুত করেছে এবং তা মহাকাশ গবেষণা সংস্থার কাছে জমা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget