এক্সপ্লোর

দারুণ রেজাল্ট করেছে ছেলে জোহর, উচ্ছ্বসিত স্মৃতি ইরানি, ট্যুইটে বললেন, “আজ আমি একজন তৃপ্ত মা”

৯১ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ছেলে জোহর। অর্থনীতিতে সে পেয়েছে ৯৪ শতাংশ নম্বর।

নয়াদিল্লি: ৯১ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ছেলে জোহর। অর্থনীতিতে সে পেয়েছে ৯৪ শতাংশ নম্বর। ছেলের এই ফলে একেবারে খুশিতে আত্মহারা অবস্থা মা স্মৃতির। নিজেই ট্যুইট করে জানালেন তাঁর আত্মতৃপ্তির কথা। বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিকের ফল। ১৩ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ছেলে জোহরও একজন। ছেলের ফল জানার পর স্মৃতি ট্যুইট করে জানিয়েছেন, “আজ আমি ভীষণ গর্বিত। ছেলে জোহর কেবল বিশ্ব কেম্পো (একটি বিশেষ ক্যারাটে প্রতিযোগিতা) চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকই জেতেনি, উচ্চমাধ্যমিকে ৯১ শতাংশ নম্বরও অর্জন করেছে। আরও বেশি আনন্দিত, কারণ ও ইকনমিক্সে ৯৪ শতাংশ নম্বর পেয়েছে। আজ নিজেকে খুব তৃপ্ত মনে হচ্ছে।” প্রসঙ্গত, এই পরীক্ষায় ৯৫ শতাংশের ওপরে নম্বর পেয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের ছেলে পুলকিত। কেজরিবালের স্ত্রী সুনীতা পুলকিতের ৯৬.৪ শতাংশ নম্বর পাওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ট্যুইটে শুভাকাঙ্খী ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুনীতা। উল্লেখ্য, এই পরীক্ষায় চোখ কপালে তুলে দেওয়ার মতো ফল করেছে গাজিয়াবাদের হন্সিকা শুক্লা ও মুজফ্ফরনগরের করিশ্মা অরোরা। এই দুই ছাত্রীই ৫০০-তে ৪৯৯ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে তিনজন। ঋষিকেশের গৌরঙ্গি চাওলা, রায়বরেলির ঐশ্বর্য ও হরিয়ানার ভাব্য, এই তিনজনই ৪৯৮ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে। শতাংশের বিচারে দেশের মধ্যে সবথেকে ভাল ফল করেছে তিরুবনন্তপুরম। কেরলের এই শহরের গড় ফল ৯৮.২ শতাংশ। তারপরই রয়েছে তামিলনাড়ুর চেন্নাই (৯২.৯৩) ও নয়াদিল্লি (৯১.৮৭)। উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget