এক্সপ্লোর

নোট বাতিলকে 'সংগঠিত লুঠ' বলায় টুজি কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস, কয়লা ব্লক বন্টন ইস্যু তুলে মনমোহনকে পাল্টা জেটলির

নয়াদিল্লি: বিমুদ্রাকরণকে মনমোহন সিংহের আক্রমণের পাল্টা অরুণ জেটলির। নোট বাতিলকে 'সংগঠিত লুঠ' বলায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিশানা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললেন, টুজি কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস, কয়লা ব্লক বন্টনে যা হয়েছে, দুর্নীতি বলে তাকেই। আর নোট বাতিল হল নৈতিকতা, সততার যুক্তির ভিতের ওপর দাঁড়িয়ে চালানো একটা আর্থিক প্রক্রিয়া। কালো টাকার বিরুদ্ধে অভিযান একটি নীতিগত পদক্ষেপ, কর্তব্য পালনের নীতিতে চালিত উদ্যোগ। আর যা নীতি, নৈতিকতার মাপকাঠিতে ঠিক, তাকে রাজনীতিগত ভাবে সঠিক বলেও মানতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী এদিন গুজরাতে নোট বাতিল, জিএসটিকে দেশের অর্থনীতির ওপর জোড়া আক্রমণ বলে অভিযোগ তুলে বলেন, এগুলি বেপরোয়া পদক্ষেপ। আমদাবাদে বণিক, ব্যবসায়ীদের সভায় তিনি মন্তব্য করেন, নোট বাতিলের মাধ্যমে লুন্ঠনকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। আসন্ন হিমাচল প্রদেশ ও গুজরাত বিধানসভা ভোটের প্রচারে বড় ইস্যু হতে চলা নোট বাতিল, জিএসটি ঘিরে যুযুধান বিজেপি ও কংগ্রেস।সেই প্রেক্ষাপটে প্রাক্তন প্রধানমন্ত্রীর এদিনের আক্রমণের জবাবে জেটলি বলেন, ১০ বছরের ইউপিএ শাসনের চরিত্রই ছিল 'নীতি বৈকল্য'। কিন্তু মোদী সরকার ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে, অর্থনীতিকে আরও স্বচ্ছ করতে কাঠামোগত সংস্কার করেছে। দুর্নীতির অবসান ঘটাতে অর্থনীতির স্থিতাবস্থা ভাঙার জন্য ঝাঁকুনি দেওয়া দরকার বলে বিজেপি বিশ্বাস করে, বলেন জেটলি। এ ব্যাপারে কংগ্রেসকে কাঠগড়ায় তুলে তিনি দাবি করেন, আগের কংগ্রেস সরকারগুলি কালো টাকার বিরুদ্ধে এত বড় পদক্ষেপ কোনওদিনই নেয়নি। পরিবার সেবাই ওদের উদ্দেশ্য, দেশসেবা কখনই নয়। নোট বাতিলের সিদ্ধান্তের ফলে আগামী প্রজন্ম একটি ন্যায্য, স্বচ্ছ, সত্ ব্যবস্থার মধ্যে বাঁচতে পারবেন বলে সাফাই দেন জেটলি। নোট বাতিলকে দেশের অর্থনীতির ইতিহাসের এক সুখকর মূহূর্ত বলেও উল্লেখ করেন তিনি। বিমুদ্রাকরণের পর এক বছর শিরোনামে তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ২০১৬-র ৮ নভেম্বর দিনটি ভারতীয় অর্থনীতির ইতিহাসে এক স্মরণীয় মূহূর্ত বলে চিহ্নিত হয়ে থাকবে। সামগ্রিক বিচারে একথা বলা ভুল হবে না যে, দেশ আরও স্বচ্ছ, পরিষ্কার, সত্ অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। নোট বাতিলের মাধ্যমে অর্থনীতিতে নগদের পরিমাণ কমানো, আরও মানুষকে কর ব্যবস্থার আওতায় নিয়ে আসা, কালো টাকাকে বড় ধাক্কা দেওয়ার ঘোষিত উদ্দেশ্য পূরণ হয়েছে বলেও দাবি করেন তিনি।

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget