এক্সপ্লোর

জামিয়া কর্তৃপক্ষের চাপে তিন তালাক নিয়ে সেমিনারে বক্তা তালিকা থেকে নাম বাদ, দাবি বিজেপি নেত্রীর

নয়াদিল্লি: তাঁকে ডাকা হয়েছিল আরএসএসের সমর্থনপুষ্ট সংস্থা ফোরাম ফর অ্যাওয়ারনেস অব ন্যাশনাল সিকিউরিটি আয়োজিত তিন তালাক নিয়ে আলোচনাসভায় বক্তা হিসাবে। কিন্তু জামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজকদের ওপর চাপ দেওয়ার ফলে বক্তাদের প্যানেল থেকে তাঁর নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ করলেন বিজেপি নেত্রী সাজিয়া ইলমি। জামিয়া কর্তৃপক্ষ এমনকী সেমিনারের বিষয়বস্তু তিন তালাক থেকে বদলে 'মুসলিম উইমেনস এমপাওয়ারমেন্ট, ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস' করতেও আয়োজকদের বাধ্য করেছে বলে অভিযোগ করেন তিনি। সাজিয়ার দাবি সঠিক বলে জানিয়েছে আয়োজক সংস্থা। ঘটনাচক্রে সংগঠনটির পৃষ্ঠপোষকদের মধ্যে আছেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। যদিও জামিয়া কর্তৃপক্ষ সাজিয়াকে বাদ দিতে চাপ সৃষ্টির অভিযোগ উড়িয়ে বলেছে, বিশ্ববিদ্যালয় বা তার কোনও বিভাগ ওই অনুষ্ঠানের উদ্যোক্তা নয়। অডিটোরিয়াম ভাড়া দেওয়া হয়েছিল। এমন ক্ষেত্রে আলোচনার বিষয়বস্তু বা বক্তা বাছাইয়ে বিশ্ববিদ্যালয়ের কোনও ভূমিকাই থাকে না। কিন্তু সেমিনারের আহ্বায়ক শৈলেশ বত্স-এর দাবি, বিষয়বস্তু, বক্তা-তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কিছু অদলবদলের পরামর্শ দেয়। বলা হয়, এমন বিষয় নিয়ে আলোচনার উপযোগী পরিবেশ নেই বিশ্ববিদ্যালয়গুলিতে। সাজিয়ার অভিযোগ, সেমিনারে তাঁর থাকায় আপত্তি জানাতে হাজির ছিলেন সেখানকার পড়ুয়ারাও। আয়োজকদের চাপ দেওয়া হয়। প্রথমে আলোচনার বিষয়বস্তু তিন তালাক থেকে বদলে করা হয় নারীর ক্ষমতায়ন। তারপর আমার নাম বক্তা-তালিকা থেকে বাদ পড়ে। প্রথমে আমন্ত্রণপত্রে নাম ছিল আমার। কিন্তু দ্বিতীয়টি থেকে বাদ পড়ে। আয়োজকরা আমায় ডাকার অনুমতি চেয়ে আবেদন করলেও কর্তৃপক্ষ বারণ করে দেয়, বলে, উনি থাকলে অনেক সমস্যা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget