এক্সপ্লোর

RG Kar Incident | "আপনি তো আজ যেতে পারতেন...", Mamata Banerjee-কে নিশানা Suvendu Adhikari

কলকাতা :

কারা ছিল সেই রাতে? ডিনারের পর কী হয়েছিল? দেখতে দেখতে কেটে গিয়েছে দু'বছর। একমাত্র দোষী সঞ্জয় রায় সাজা পেয়েছে। কিন্তু বিচার সে যেন এখনও অধরা। রবিবার শহরের বুকে ফের একবার হয়ে গেল অভয়া-স্মরণ। কলেজ স্ট্রিটে শোনা গেল 'জাস্টিসের' দাবিতে স্লোগান। অভয়া ক্লিনিক করল অভয়া মঞ্চ। এদিকে সরকারি ভাবে হল অভয়া-স্মরণ। রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল — সর্বত্র অভয়া স্মরণে হল ২ মিনিটের নীরবতা পালন। পাশাপাশি, স্বাস্থ্য দফতর যে একটা পৃথক তদন্ত শুরু করেছে, তাও খোলসা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত্ত মুখোপাধ্যায়। তিনি বলেন, "সেই রাতে যাঁরা যাঁরা তাঁর সঙ্গে ছিলেন, তাঁদের সঙ্গে কথাবার্তা হবে। তলব করা হবে। স্বাস্থ্য দফতরও এককভাবে একই সঙ্গে একটি পৃথক তদন্ত চালু করেছে।" একা স্বাস্থ্য দফতর নয়, পৃথক তদন্তের নির্দেশ দিলেন খোদ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীও। অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটিতে আয়োজিত হয়েছিল একটি স্মরণসভা। পালাবদলের পরেই অভয়া ফাইল খোলার প্রতিশ্রুতি দিয়েছিল নতুন সরকার। রবিবার সেই স্মরণসভা থেকেই পুনর্তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শেষ দেখে ছাড়া হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, "অভয়া ভুলিনি, এই ধরনের ঘটনায় রাজনীতি, ধর্ম, সম্প্রদায়ের কথা ভাবব না। চোখ বন্ধ করে যত কঠোর শাস্তি দেওয়া যায়, তা-ই দেব। ১৯৯৫ সালের স্পেশাল কমিশন অ্যাক্টের আওতায় ওঁর চিঠির পরিপ্রেক্ষিতে পুনরায় তদন্তের ঘোষণা করে গেলাম। তার সঙ্গে সঙ্গে একটি জায়গাতে সিবিআই তদন্ত করার স্কোপ নেই।"

আদালতের নির্দেশে ধর্ষণ ও খুনের ঘটনা, আরজি কর ভাঙচুর ও আরজি করের অর্থনৈতিক দুর্নীতি তদন্তভার সিবিআইয়ের দায়িত্ব। তাই সেখানে রাজ্য পুলিশের তদন্তভার পাওয়ার কোনও জায়গা নেই। তবে মুখ্যমন্ত্রীর কথায়, "একটি জায়গা আমি খুঁজে পেয়েছি, যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে। সেটা হল শ্মশান ঘাট।" এদিন অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন, "আমার মেয়ে হাসতে হাসতে চলে যেতে পারেনি। বিচার না-হলে কাউকে ছাড়ব না। যারা এই অপরাধ করেছে, তারা মানুষই নয়। তার চিকিৎসক হলেও তাদের আমি ডক্টর বলে সম্বোধন করতে পারব না।" ওই স্মরণসভা থেকে তিনি আরও বলেন, "আমার মেয়ে হয়তো হাসপাতালের বিষয়ে কিছু জেনে ফেলেছিল কিনা জানি না, তবে খুব ভয়েছিল।"

 

ভিডিও খবর

RG Kar Incident |
"আপনি তো আজ যেতে পারতেন...", Mamata Banerjee-কে নিশানা Suvendu Adhikari
আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Advertisement

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget