এক্সপ্লোর

সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে মারা গেল দুই জঙ্গি

জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার মেলহুরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে মারা গেল আরও এক জঙ্গি। সবমিলিয়ে এই গুলি বিনিময়ে মারা গিয়েছে দুই জঙ্গি। এরইসঙ্গে সোপিয়ানে গুলি বিনিময় শেষ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা।

  সোপিয়ান: জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার মেলহুরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে মারা গেল আরও এক জঙ্গি।  সবমিলিয়ে এই গুলি বিনিময়ে মারা গিয়েছে দুই জঙ্গি। এরইসঙ্গে সোপিয়ানে গুলি বিনিময় শেষ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। এক নিহত জঙ্গির কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল ও পিস্তল উদ্ধার করেছে বাহিনী। নিহত জঙ্গির পরিচয় ও সে কোন গোষ্ঠীর, তা জানার চেষ্টা চলছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই গুলি বিনিময় শুরু হয়েছিল সোমবার। বেশ কয়েক ঘণ্টা গুলি বিনিময়ের পর মঙ্গলবার সকালে তা শেষ হয়। এর আগে নিরাপত্তা বাহিনী অনন্তনাগ থেকে এক জখম জঙ্গিকে গ্রেফতার করে। কাশ্মীর জোন পুলিশ এ কথা জানিয়েছিল। অনন্তনাগ জেলারই একটি মসজিদে প্রার্থনা সেরে ফেরার পথে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন পুলিশের এক আধিকারিক। ১৯ অক্টোবর বিজবেহরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ইন্সপেক্টর আশরফ ভাটকে বিজবেহরার সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলওয়ামা জেলায় লেথপোরায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে মোতায়েন ছিলেন আশরফ ভাট। জঙ্গিরা তাঁকে বাড়ির সামনে গুলি করে। ঘটনার পরই এলাকা ঘিরে ফেলে আততায়ীদের সন্ধানে তল্লাশি শুরু হয়। পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। ঘটনার তদন্ত চলছে বলে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
Embed widget