এক্সপ্লোর

পটনায় যোগদিবসের অনুষ্ঠানে বিজেপি নেতারা, দলীয় মন্ত্রীরা গেলেও গরহাজির নীতীশ!

অনুষ্ঠানে সামিল হন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি, মঙ্গল পান্ডে ও প্রমোদ কুমারের মতো শরিক নেতারা। দেখা যায়, নীতীশের দলের দুই ক্যাবিনেট মন্ত্রী মহেশ্বর হাজারি ও শ্রবণ কুমারকে।

পটনা: শুক্রবার পটনায় একসঙ্গে আন্তর্জাতিক যোগদিবসে যোগচর্চা করলেন বিহারের বিজেপি, শরিক জেডি (ইউ) নেতারা। শহরের এক স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগদিবস উদযাপন অনুষ্ঠানের নেতৃত্ব দিলেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। অনুষ্ঠানটিকে বিহারের শাসক জোটের দুই শরিকের সৌহার্দ্য তুলে ধরার শো হিসাবে তুলে ধরা হয়েছিল। কিন্তু সেখানেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গরহাজিরা সকলের নজরে পড়েছে। অনুষ্ঠানে সামিল হন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি, মঙ্গল পান্ডে ও প্রমোদ কুমারের মতো শরিক নেতারা। দেখা যায়, নীতীশের দলের দুই ক্যাবিনেট মন্ত্রী মহেশ্বর হাজারি ও শ্রবণ কুমারকে। তাঁরাই প্রথম কোনও জেডি (ইউ) নেতা যাঁরা এ জাতীয় অনুষ্ঠানে সামিল হলেন। নীতীশ অবশ্য যোগ ব্যায়ামের অনুরাগী বলে পরিচিত হওয়া সত্ত্বেও বরাবর প্রকাশ্য এ ধরনের অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন। নির্জনে, নিরিবিলিতেই যোগচর্চা ভাল করে করা যায় বলে সওয়াল করেছেন তিনি। অতীতে কোনও সময়ই জেডি(ইউ) নেতাদের আন্তর্জাতিক যোগদিবস পালনের অনুষ্ঠানে দেখা যায়নি, ২০১৭-র জুলাইয়ে চার বছরের ব্যবধানে জেডি(ইউ) বিজেপির সঙ্গে জোট ফের জিইয়ে তোলার পরও নয়। এদিকে তিরুঅনন্তপুরমে কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যজুড়ে যোগদিবস পালনের সূচনা করে যোগচর্চার সঙ্গে কোনও ধর্মের যোগ না থাকা সত্ত্বেও তাকে বিশেষ একটি সম্প্রদায়ের বলে চালানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, যোগাকে সাম্প্রদায়িক রীতি বলে তুলে ধরার চেষ্টা চলছে। এটা ঠিক নয়। যোগের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। জীবনশেলী সংক্রান্ত রোগ, মাদক থেকে দূরে থাকতে সাহায্য করে যোগ। তা মানবদেহের স্বাস্থ্যরক্ষা করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget