এক্সপ্লোর

বিদেশি পাইলটদের সঙ্গে বিমানে না ওড়ার সিদ্ধান্ত স্থগিত জেটের দেশীয় বিমানচালকদের

নয়াদিল্লি: বিদেশি পাইলটদের সঙ্গে আগামী মাস থেকে বিমানে না চড়ার সিদ্ধান্ত স্থগিত রাখল জেট এয়ারওয়েজের স্থানীয় বিমানচালকদের সংগঠন দি ন্যাশনাল এভিয়েটর্স গিল্ড। বেঙ্গালুরুতে এক ট্রেনারের সঙ্গে বিদেশি পাইলটদের একজনের বিরুদ্ধে খারাপ আচরণ, নিগ্রহের অভিযোগ ওঠায় গিল্ড সিদ্ধান্ত নিয়েছিল, ১ মে থেকে বিদেশি পাইলটদের সঙ্গে বিমানে উঠবেন না স্থানীয় পাইলটরা। জেট কর্তৃপক্ষও দেশীয় বিমানচালকদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করে বলে অভিযোগ করে গিল্ড। তবে আপাতত আগের সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকছে বলে গিল্ডের একটি সূত্র জানিয়েছে। গিল্ডের কর্মকর্তাদের এক বৈঠকে ঠিক হয়, তাদের সমস্যা, অসন্তোষ নিরসনে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষকে সময় দিতেই আপাতত বিদেশি পাইলটদের সঙ্গে এক বিমানে না ওঠার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। তবে গিল্ডের একটি সূত্রের দাবি, জেট কর্তৃপক্ষ বিদেশি পাইলটদের বিরুদ্ধে জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগ খতিয়ে দেখে ঘোষিত পলিসি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলেই ওই সিদ্ধান্ত স্থগিত থাকছে। গিল্ড সদস্যদের এও বলেছে, গরমের ছুটির মরসুম আসছে। আমরা অবগত রয়েছি যে, বিদেশি পাইলটদের সঙ্গে না ওড়ার সিদ্ধান্তে ফ্লাইট সূচি বদলে গেলে আমাদের গেস্টরা সমস্যায় পড়বেন। সূত্রের খবর, ২৬ এপ্রিল গিল্ডের সঙ্গে বৈঠক ডেকেছিল জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ। কিন্তু তাদের অধিকাংশ সদস্যই ডিউটিতে ব্যস্ত থাকায় সেই বৈঠক হয়নি। সম্ভবত আগামী সপ্তাহে ওই বৈঠক হচ্ছে। প্রসঙ্গত, জেট এয়ারওয়েজে প্রায় ৬০ জন বিদেশি বিমানচালক আছেন, যাঁরা প্রধানত বোয়িং ৭৩৭ চালান। গিল্ডের দাবি, জেট এয়ারওয়েজের হাজার দেড়েক পাইলটের মধ্যে প্রায় ১ হাজার তাদের সদস্য।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget