এক্সপ্লোর

ঝাড়খণ্ডের হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ বন্দির মদ্যপানের ছবি ভাইরাল, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, করোনা পজিটিভ লোকটি হাসপাতালের বিছানায় বসে বোতল থেকে গ্লাসে মদ ঢালছে, তার সামনে অ্যালুমিনিয়ামের ফয়েলে খাবার পড়ে রয়েছে। তার ডান হাতে ঝুলছে হাতকড়া।

 রাঁচি: ধানবাদের হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ বন্দির মদ্যপানের ছবি ভাইরাল হওয়ার পর তদন্তের নির্দেশ দিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁকে ছবিটি ট্যুইট করেন জনৈক ব্যক্তি। সেটি রিট্যুইট করে ধানবাদের ডেপুটি কমিশনার উমাশঙ্কর সিংহকে তদন্ত করতে বলেন মুখ্যমন্ত্রী, এমন অনিয়মের জন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন। সংশ্লিষ্ট সাব ডিভিশনাল পুলিশ অফিসার ও সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ঘটনার তদন্ত করবেন বলে জানিয়েছেন উমাশঙ্কর। মুখ্যমন্ত্রীকে প্রাথমিক তদন্তের অগ্রগতির কথা জানানো হয়েছে,বলেছেন তিনি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, করোনা পজিটিভ লোকটি হাসপাতালের বিছানায় বসে বোতল থেকে গ্লাসে মদ ঢালছে, তার সামনে অ্যালুমিনিয়ামের ফয়েলে খাবার পড়ে রয়েছে। তার ডান হাতে ঝুলছে হাতকড়া। কাটরাস থানার ওসি রাসবিহারী লাল লোকটিকে শনাক্ত করেছেন শান্তনু গুপ্তা নামে। ৩০ বছর বয়সি শান্তনুকে গত বৃহস্পতিবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। তবে সে টেস্টে করোনা পজিটিভ হওয়ায় সেখান থেকে তাকে পুলিশ শুক্রবার ভর্তি করে কোভিড-১৯ চিকিত্সার জন্য নির্ধারিত ভারত কোকিং কোল লিমিটেডের (বিসিসিএল)সেন্ট্রাল হাসপাতালে। কঠোর নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কী করে শান্তনুর কাছে মদের বোতল পৌঁছে গেল, একজন ডাক্তার, নার্স বা সেবাকর্মীও তাকে ওয়ার্ডের ভিতরে মদ্যপান করতে দেখেননি, তা বুঝতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব বিসিসিএলের বলে জানিয়েছে সূত্রটি।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget