এক্সপ্লোর

জিও-কে টক্কর দিতে এয়ারটেলও নিয়ে এল ৩৯৯ টাকার প্ল্যান

নয়াদিল্লি :  জিও-র আগমনে টেলিকম পরিষেবার ক্ষেত্রে ভোলবদল ঘটে গিয়েছে। সস্তায় বিভিন্ন অফারের মাধ্যমে গ্রাহক সংখ্যা বাড়াচ্ছে জিও। টক্কর দিতে নয়া নয়া প্ল্যান আনছে অন্যান্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিও।এবার জিও-র ৩৯৯ টাকার ‘ধন ধনা ধন’ অফারকে পাল্লা দিতে নয়া অফার দিল এয়ারটেল। ৩৯৯ টাকায় ৮৪ দিনের জন্য ৮৪ জিবি ডেটা প্ল্যান ঘোষণা করল এয়ারটেল। এই প্ল্যান ফোর জি সিমের ক্ষেত্রেই প্রযোজ্য।এয়ার টেলের নয়া প্ল্যান অন্য অফারের সঙ্গে যুক্ত হবে না। এর আগে জিও-কে টেক্কা দিতে ভোডাফোন, আইডিয়া এবং এয়ারসেলও ৮৪ দিনের বৈধতার ৮৪ জিবি ডেটার অফার দিয়েছে। এবার এয়ারটেলও সেই পথেই পা বাড়াল। এয়ারটেলের নয়া ৩৯৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য ৮৪ জিবি ডেটার পাশাপাশি পাওয়া যাবে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধাও। যদিও এক্ষেত্রে শর্তও থাকছে। এয়ারটেলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে ১০০০ মিনিটের বেশি কল করা হলে ওই সপ্তাহের বাকি দিনগুলির জন্য এয়ারটেল থেকে এয়ারটেলে মিনিটে ১০ পয়সা ও এয়ারটেল থেকে অন্য নেটওয়ার্কে মিনিটে ৩০ পয়সা করে দিতে হবে। জিও ৩৯৯ প্ল্যান ধন ধনা ধন অফার অনুযায়ী গ্রাহকদের ৩৯৯ টাকার রিজার্চ করতে হবে। এতে গ্রাহকরা তিনমাসের জন্য আনলিমিটেড ভয়েস কল ও দৈনির ১ জিবি করে ৮৪ দিনের জন্য ৮৪ জিবি ডেটা পাবেন। প্ল্যানের বৈধতা ৮৪ দিনের। ভোডাফোন ৩৫২ টাকার প্ল্যান প্রথমে এই প্ল্যানের দাম ৪৪৫ টাকা। এর মাধ্যে ছাত্ররা ৮৪ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল ও প্রত্যেকদিন ১ জিবি ৩জি বা ৪ জি ডেটা সহ অন্যান্য সুবিধা পাবে। এরপর ৩৫২ টাকা রিজার্জে ৮৪ দিনের বৈধতায় এই সব সুবিধা পাওয়া যাবে।  দিল্লিতে প্রথমে চালু হওয়ার পর এই প্ল্যান শীঘ্রই দেশের অন্যান্য শহরেও পাওয়া যাবে। এই প্ল্যানেও দৈনিক ও সাপ্তাহিক কলের সীমা রয়েছে। আইডিয়া ৪৫৩ প্ল্যান আইডিয়া-র এই প্ল্যানে গ্রাহকরা ৪৫৩ টাকার প্ল্যানে ৮৪ জিবি ডেটা ও আনলিমিটেজ কলের সুযোগ পাবেন। এই প্ল্যানেও দৈনিক ও সাপ্তাহিক কলের সীমা রয়েছে।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Supreme Court - SIR News | নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে ECI-কে বলল সুপ্রিম কোর্ট
Dilip Ghosh on SIR |
Municipal Elections | পুরভোট নিয়ে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টে মামলা, হাওড়া নিয়ে পিছিয়ে গেল শুনানি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget