এক্সপ্লোর

যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতামূলক কমিটি ভেঙে আত্মরক্ষার প্রশিক্ষণ, ক্ষোভ জেএনইউ ছাত্রী মহলে

নয়াদিল্লি: যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার উদ্দেশে গঠিত কমিটি বাতিল করে দিয়ে এখন ছাত্রীদের জন্য আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাল কমপ্লেইন্টস কমিটি (আইসিসি)। আর এই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ ছাত্রীরাই। ছাত্রছাত্রীরা যাতে পরস্পরের প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করেন, সে বিষয়ে সচেতনতা গড়ে তোলার একটা ব্যবস্থা ছিল বিশ্ববিদ্যালয়ে। যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আয়োজন করা হতো আলোচনাচক্র, দেখানো হতো ফিল্ম। এই কাজ করত বিশ্ববিদ্যালয়ের যৌন নিগ্রহ বিরোধী ‘জেন্ডার সেন্সিটিভ কমিটি (জিএসসিএএসএইচ)’। সেই কমিটিকে বাতিল করে আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছেন ছাত্রীরা। তাঁদের মতো, এই প্রশিক্ষণ তো কমিটির লক্ষ্যের পরিপন্থী। তাঁদের বক্তব্য, এটা তো মহিলাদের সুরক্ষার দায় তাদের ঘাড়েই চাপিয়ে দেওয়ার ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী গীতা কুমারী ২০১৫-তে কমিটির নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছিলেন। তিনি বলেছেন, মার্শাল আর্ট শেখাটা জরুরি। তবে যৌন হয়রানি বিরোধী সংস্থাগুলির লিঙ্গ সংক্রান্ত সংবেদনশীলতা গড়ে তোলার দিকেই গুরুত্ব দেওয়া উচিত। বিভিন্ন মহলের বিরোধিতার মধ্যেই কমিটি ভেঙে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন  আইসিসি গঠন করেছে। দিল্লি পুলিশের সহযোগিতায় ১০ দিনের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু করেছে। অনেক ছাত্রীই সেই প্রশিক্ষণ বয়কট করেছেন। এমনই একজন স্বাতী সিমহা। তাঁর মতে, এটা আসলে যৌন নিগ্রহের বিরুদ্ধে নির্যাতিতার ওপরই আত্মরক্ষার ভার চাপিয়ে দেওয়ার ব্যবস্থা। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে মহিলাদের গায়ের জোর ফলানোর নিদান কোনও ব্যবস্থা হতে পারে না। এই প্রশিক্ষণে যোগ দিয়ে নির্যাতিতার ওপর দোষারোপকে বৈধতা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাতী। আইসিসি-র সভাপতি বিভা ত্যান্ডন অবশ্য বলেছেন, ছাত্রীদের জন্য এই পদক্ষেপ ইতিবাচক। আত্মরক্ষার এই প্রশিক্ষণ জাতীয় নীতিরই অঙ্গ। লিঙ্গ সংক্রান্ত সচেতনতার কর্মসূচীও গ্রহণ করা হবে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget