অমরনাথ: হামলা চালিয়ে ভারতকে রোখা যাবে না, জানালেন মোদী, জঙ্গিহানার নিন্দায় সোচ্চার সনিয়া, মমতা

জম্মু ও নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রী বোঝাই বাসে জঙ্গি হামলার পরই রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। নয়াদিল্লিতে নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে বসেছে জরুরি বৈঠক।
জানা গিয়েছে, বৈঠকে সেখানে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি, সেনাপ্রধান বিপিন রাওয়াত, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর প্রধানরা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
সূত্রের খবর, গোটা বিষয়টির ওপর নজর রেখেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বৈঠকে স্থির হয়েছে, অমরনাথ যাত্রা পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে। জঙ্গি হামলার সত্ত্বেও তা রোখা হবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন রাজনাথ।
https://twitter.com/narendramodi/status/884459929582436352এরপরই, জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোরা ও মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন করেন রাজনাথও। সূত্রের খবর, রাজ্যকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্র।
এর আগে, হামলার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীরা। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রীদের ওপর কাপুরুষোচিত হামলায় মর্মাহত। এই হামলার সর্বস্তরে তীব্র নিন্দা করা উচিত।
[embed]https://twitter.com/narendramodi/status/884459474810843137[/embed] [embed]https://twitter.com/narendramodi/status/884459584672350212[/embed] https://twitter.com/narendramodi/status/884459796165820417 মোদী জানিয়ে দেন, এধরনের হামলা চালিয়ে ভারতকে রোখা সম্ভব নয়। ভারত এই হামলার সামনে মাথা নত করবে না। হামলায় নিহতদের নিকটাত্মীয় এবং আহতদের প্রতি সমবেদনা জানান।কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলিও হামলার নিন্দা করে বলেন, অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলা হল সবচেয়ে ঘৃণ্য অপরাধ। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি যোগ করেন, এর ফলে সন্ত্রাস নির্মূলে ভারত আরও দৃঢ়প্রত্যয়ী হল।
https://twitter.com/arunjaitley/status/884461046605402113 https://twitter.com/arunjaitley/status/884461166646370305হামলায় শোকপ্রকাশ করে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী লেখেন, এই হামলা মানবিকতার বিরুদ্ধে অপরাধ। সাত পূন্যার্থীর মৃত্যুতে তিনি শোকপ্রকাশ করেন। বলেন, শিবভক্তদের ওপর হামলার অর্থ গোটা মানবিকতার ওপর হামলা। গোটা দেশ শোকসন্তপ্ত। নিরাপত্তা গাফিলতি রুখতে সরকারকে আরও জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।
https://twitter.com/ANI_news/status/884466399371862016 https://twitter.com/INCIndia/status/884439879731617795 সহ-সভাপতি রাহুল গাঁধী লেখেন, ভারত এই ধরনের কাপুরুষোচিত হামলায় প্রভাবিত হবে না। একইসঙ্গে, এই হামলার দায় মোদী সরকারকে নিতে হবে বলেও দাবি করেন তিনি। https://twitter.com/OfficeOfRG/status/884470203962097666 https://twitter.com/OfficeOfRG/status/884470353333964801 https://twitter.com/OfficeOfRG/status/884470623539298304 হামলার নিন্দায় মুখর হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীরাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, অমরনাথ যাত্রী ও পুলিশের ওপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। বিশ্বের যে কোনও প্রান্তে নাশকতাকে প্রশ্রয় দেওয়া যায় না। https://twitter.com/MamataOfficial/status/884444840632623104 হামলার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, এবারের যাত্রায় এরকম অঘটন ঘটতে পারে বলে একটা আশঙ্কা করেছিলাম। জঙ্গিদের বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্য সত্ত্বেও এই হামলা হল। ভীষণই দুঃখের। নিহতদের পরিবারকে সমবেদনা ও আহতদের জন্য প্রার্থনা। https://twitter.com/abdullah_omar/status/884437806252032003 https://twitter.com/abdullah_omar/status/884442171734016000 নিন্দা করেছেন কংগ্রেসের আহমেদ পটেল ও রাজীব শুক্ল। এছাড়া, হামলার নিন্দা করেছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, অশোক গহলৌত, লালুপ্রসাদ যাদব, পি চিদম্বরম।
https://twitter.com/PChidambaram_IN/status/884462395891908608 https://twitter.com/ShuklaRajiv/status/884445407916343297 https://twitter.com/ahmedpatel/status/884443759429033986 https://twitter.com/laluprasadrjd/status/884467923607093249 https://twitter.com/SitaramYechury/status/884439616169713664 বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, নীরিহ তীর্থযাত্রীরা এভাবে নিহত হওয়ায় যা কষ্ট, তা কোনও ভাষাতেই বোঝানো সম্ভব নয়। তিনি মনে করিয়ে দেন, এই হামলার চক্রীদের রেয়াত করা হবে না। https://twitter.com/meira_kumar/status/884457676377174016 https://twitter.com/AmitShah/status/884468264474091520 https://twitter.com/AmitShah/status/884468328575533056 https://twitter.com/AmitShah/status/884468374687727616Before You Go
Taratala News | এই পচা ব্যবস্থাটা কী আদেও পাল্টানো সম্ভব? কী বললেন স্বপন দাস? | ABP ANANDA LIVE






















