এক্সপ্লোর

জ্বলছে কাশ্মীর, মৃতের সংখ্যা ছুঁয়েছে ২৩, আহত ৩০০ সিআরপি জওয়ান, এদিনও স্থগিত অমরনাথ যাত্রা

শ্রীনগর: উপত্যকাকে শান্ত করতে আরও ১২ কোম্পানি আধাসামরিক বাহিনী পাঠাল সিআরপিএফ। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর জেরে অশান্তচ কাশ্মীরে মৃতের সংখ্যা আপাতত ২৩, ক্রমাগত ইটপাটকেল বৃষ্টিতে আহত হয়েছেন ৩০০-র বেশি সিআরপি জওয়ান। জনতা ঝিলম নদীতে পুলিশের জিপ ফেলে দেওয়ায় জলে ডুবে মারা গেছেন ১ পুলিশকর্মী। এর মধ্যে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজ্যে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য হুরিয়ত কনফারেন্সকে আবেদন জানিয়েছেন। রাজ্য সরকারের আহ্বান, সবরকম মতামত দূরে সরিয়ে বিচ্ছিন্নতাবাদী ও মূলস্রোতের রাজনীতিকদের উপত্যকায় শান্তি ফেরাতে একজোট হতে হবে, যাতে আর মূল্যবান প্রাণহানি না হয়। হিংসা কখনও কোনও সমস্যার সমাধান করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। মেহবুবার আবেদনে চিঁড়ে ভিজেছে কিনা বোঝা না গেলেও হুরিয়ত কনফারেন্স নেতা সৈয়দ আলি শাহ গিলানি মানুষের কাছে আবেদন জানিয়েছেন, যাতে শৃঙ্খলা বজায় রাখা হয়, পুলিশ স্টেশন আর অ্যাম্বুলেন্সের যেন ক্ষতি না হয়। তবে অশান্তির জেরে এদিনও চালু হতে পারেনি অমরনাথ যাত্রা। এখনও জম্মুর নানা যাত্রী নিবাসেই রয়ে গিয়েছেন অন্তত ১৫,০০০ তীর্থযাত্রী। আর এক দল যাত্রীও এসে পৌঁছেছেন। তবে রবিবার ৮,৬১১জন তীর্থযাত্রী দর্শন সেরেছেন বলে জানিয়েছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড। শ্রীনগরে এখনও পর্যন্ত বিক্ষিপ্ত অশান্তি হলেও ঝামেলার মূল কেন্দ্র হল দক্ষিণ কাশ্মীরের চারটি জেলা। মৃতদের মধ্যে বেশিরভাগই সেখানকার বাসিন্দা। ২০১০-এর গ্রীষ্মে শ্রীনগর থেকে গোটা উপত্যকায় যেভাবে অশান্তি ছড়িয়েছিল, সে কথা মাথায় রেখে প্রশাসন আর কোনও ঝুঁকি নিতে চাইছে না। যে কোনওভাবে শ্রীনগরে শান্তি বজায় রাখার চেষ্টা করছে তারা। উপত্যকা জুড়ে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরকে। বিক্ষোভ রুখতে কারফিউতে আরও কড়াকড়ি করা হয়েছে। উপত্যকায় এখনও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। দক্ষিণ কাশ্মীরে মোবাইল পরিষেবাও বন্ধ থাকায় ওই এলাকা বাকি রাজ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget