এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীরে রদবদল, উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই কাঠুয়া ধর্ষণকে 'সামান্য ব্যাপার' বলে বিতর্কে বিজেপির কবিন্দর গুপ্তা

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর মন্ত্রিসভায় সোমবারের রদবদলে বিধানসভার স্পিকার পদ ছেড়ে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই কাঠুয়া ধর্ষণকে মামুলি ঘটনা বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কবিন্দর গুপ্তা। একটি ভিডিও পোস্ট করেছেন কাশ্মীরের কংগ্রেস নেতা সলমন নিজামি। ভিডিওতে কবিন্দরকে ৮বছরের শিশুকন্যার ধর্ষণ ছোটখাটো ব্যাপার, বেশি গুরুত্ব পাওয়ার মতো নয়, দেওয়া উচিত নয় বলতে শোনা গিয়েছে। যদিও বিপাকে পড়তে চলেছেন বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই তিনি সাফাই দেন, সুপ্রিম কোর্ট এখনও এ ব্যাপারে রায় দেয়নি। বারবার এ নিয়ে আলোচনা করে লাভ নেই। আমি বলেছিলাম, এরকম অনেক ঘটনাই আছে। শুধু এটাকে বেশি বড় করে দেখানো ঠিক নয়। কাঠুয়ায় শিশুকন্যা ধর্ষণ, হত্যার প্রেক্ষাপটে আজকের রদবদলে জম্মু ও কাশ্মীর মন্ত্রিসভায় আট বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এঁদের মধ্যে আছেন বিজেপি, আরএসএসের পুরানো লোক কবিন্দর গুপ্তা, রাজ্য বিজেপি সভাপতি সত শর্মা। গতকালই উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বিজেপি নেতা ডঃ নির্মল সিংহ। তাঁর জায়গায় এলেন গাঁধীনগরের বিধায়ক কবিন্দর। নির্মল সিংহকে করা হয়েছে নতুন স্পিকার। উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে কবিন্দর বলেন, দল আমায় তিন বছরে পরিবর্তন আনার দায়িত্ব দিয়েছে। জম্মু , কাশ্মীর, লাদাখের মানুষের প্রত্যাশা পূরণে যথাসাধ্য চেষ্টা করব। রাজ্যবাসীর রায় মেনেই আমরা পিডিপি-র সঙ্গে জোট করেছি। আমার আশা, এই জোট মানু্ষের কাজ করবে। এ মাসের গোড়ায় মেহবুবা মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে হয় বিজেপির দুই মন্ত্রী লাল সিংহ ও চন্দ্রপ্রকাশ গঙ্গাকে। কাঠুয়া ধর্ষণ, খুনে অভিযুক্তদের সমর্থনে মিছিল করায় প্রবল সমালোচনার জেরে তাঁদের সরে যেতে হয়। তারই ফলশ্রুতিতে আজকের রদবদল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget