এক্সপ্লোর

যোগী আদিত্যনাথের সম্পত্তির পরিমাণ কত

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের সদ্যনিযুক্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  তাঁর মন্ত্রিসভার সমস্ত সদস্যদের ১৫ দিনের মধ্যে সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দাখিল করতে বলেছেন। এই প্রসঙ্গে খোদ যোগীর সম্পত্তির পরিমাণ জানার আগ্রহ বিভিন্ন মহলেই দেখা দিয়েছে। ২০১৪-র লোকসভা নির্বাচনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী যোগীর মোট সম্পত্তির পরিমাণ ৭২ লক্ষ টাকা। এরমধ্যে ৩০ হাজার নগদ। দিল্লিতে চারটি ও গোরখপুরে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। এই অ্যাকাউন্টগুলিতে ২২ লক্ষ টাকা জমা রয়েছে। এছাড়াও এক লক্ষ টাকা দামের রিভলবার ও ৮০ হাজার টাকা দামের একটি রাইফেলও রয়েছে তাঁর। হলফনামায় যোগী জানিয়েছেন, তিনি ১৮ হাজার টাকা দামের একটি স্মার্টফোন কিনেছিলেন। যে ঘড়িটি তিনি পরেন সেটির দাম ২ হাজার টাকা। যোগী কানে সবসময়ই একটি কুণ্ডল পরেন। এই কুণ্ডলটি অষ্টধাতুর। এছাড়াও তাঁর রয়েছে সোনার চেনে রুদ্রাক্ষর মালা। দুটির মোট দাম ৪৫ হাজার টাকা। মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ একটি সরকারি মার্সিডিজ গাড়ি ব্যবহার করছেন। এর আগে তিনি ফর্চুনার গাড়িতে চড়তেন। ২০১৪ সালের মডেলের ফর্চুনার নম্বর ০০০১। শপথপত্র অনুযায়ী, যোগীর নামে এখন তিনটি গাড়ি রয়েছে। প্রথমটি টাকা সাফারি, দ্বিতীয়টি ইনোভা। যার দাম ১২ লক্ষ টাকা। ২০১৪ সালে কেনা ফর্চুনার গাড়ির দাম ২১ লক্ষ টাকা। ৬০ একর জায়গা জুড়ে থাকা গোরক্ষ পীঠের মহন্ত যোগী আদিত্যনাথের নামে কোনও জমি নেই। নেই কোনও ঘরবাড়ি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। তাঁর কোনও ঋণও নেই। ১৯৯৪ –এ সন্ন্যাস গ্রহণ করেছিলেন যোগী আদিত্যনাথ। ১৯৯৮-এ প্রথমবার সাংসদ হয়েছিলেন তিনি।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget