এক্সপ্লোর

সিমলায় দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, হত্যা: পুলিশ লক-আপে অভিযুক্তের মৃত্যু, তুলকালাম, সিবিআই তদন্তের নির্দেশ

সিমলা: কোটখাই গণধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশ লক-আপে এক অভিযুক্তর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধল সিমলায়। সব খতিয়ে দেখে গোটা ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।

পুলিশ জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) রাতে পুলিশ লক-আপে দুই অভিযুক্ত—নেপালি নাগরিক সূরয ও ভারতীয় রাজেন্দ্রর মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ, তখন সূরযের মাথা দেওয়ালে ঠুকে দেয় রাজেন্দ্র। তাতেই তার মৃত্যু হয়।

আইজি (দক্ষিণ রেঞ্জ) জে এইচ জাইদি জানান, জেরায় সূরয ধর্ষণ ও হত্যার গোটা ঘটনা স্বীকার করে। সে এ-ও জানায়, মূল চক্রী ছিল রাজেন্দ্রই। পুলিশের দাবি, এই কথা জানতে পেরেই সম্ভবত ক্ষিপ্ত হয়ে সূরযকে হত্যা করে রাজেন্দ্র।

এদিকে, পুলিশ লক-আপে অভিযুক্তের মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে কোটখাই থানার সামনে। ক্ষিপ্ত জনতা পুলিশ স্টেশন লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় এক অতিরিক্ত পুলিশ সুপার সমেত আহত হন চার পুলিশকর্মী।

বিক্ষোভকারীরা হাটকোটি-থেওগ হাইওয়ে ও হিন্দুস্তান-তিব্বত হাইওয়েতে অবরোধ করে। ফলে, কয়েক’শ মানুষ আটকে পড়েন। এর জেরে আহত সহকর্মীদের হাসপাতালে নিয়ে যেতে বেশ বেগ পেতে হয় পুলিশকে।

হেফাজতে বন্দিমৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশবাহিনীকে কোটখাইতে পাঠানো হয়।

kotkhai-girl-rape-and-murder-1

গোটা ঘটনায় অসন্তোষ প্রকাশ করে হিমাচল প্রদেশ হাইকোর্ট। গণধর্ষণ-খুন ও পরে পুলিশ হেফাজতে অভিযুক্তের মৃত্যুর অব্যবহিত পরে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ শর্মার নেতৃত্বাধীন বেঞ্চ সিবিআই-কে নির্দেশ দিয়েছে অবিলম্বে এসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত শুরু করতে।

আদালত এদিন রাজ্য পুলিশের ডিজি সোমেশ গয়ালকে নির্দেশ দিয়েছে, এই মামলার নথি, হলফনামা, সাক্ষ্যপ্রমাণ সমেত গোটা ফাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে।

প্রসঙ্গত, গত ৪ জুলাই দশম শ্রেণির এক ছাত্রীর গণধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় কোটখাইতে। অভিযোগ, কিশোরী যে গাড়ি করে যাচ্ছিল, তার চালক ছিল রাজেন্দ্র।

কিশোরীর দেহ দুদিন পর নিকটবর্তী হালিলার জঙ্গল থেকে উদ্ধার হয়। এই ঘটনায় রাজেন্দ্র ও সূরয সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। রাজ্য পুলিশের ডিজিপির কাছে রিপোর্ট তলব করেন রাজ্যপাল আচার্য দেবব্রত।

কিন্তু, এই ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও বিস্তর প্রশ্ন উঠতে শুরু করে। যার জেরে চাপে পড়ে মামলার সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য প্রশাসন। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget