এক্সপ্লোর

GST on Notice Period: নোটিস পিরিয়ড শেষ না করেই চাকরি ছেড়ে দিয়েছেন? বসতে পারে ১৮% জিএসটি

গুজরাট অথরিটি অফ অ্যাডভান্স রুলিং বলেছে, নোটিস পিরিয়ড সংক্রান্ত চুক্তি যদি কোনও কর্মী ভঙ্গ করেন, তবে সেই সময়ের টাকা ওই কর্মীর থেকে আদায় করা সংশ্লিষ্ট সংস্থার পক্ষে আইনসম্মত, এ ক্ষেত্রে GST বসতে পারে।

  নয়াদিল্লি: নোটিস পিরিয়ড শেষ না করে চাকরি ছেড়ে দেওয়ায় গুজরাট অথরিটি অফ অ্যাডভান্স রুলিং এক চাকরিজীবীর ওপর ১৮ শতাংশ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা GST বসাল। ওই নোটিশ পিরিয়ডে কাজ না করার টাকা তুলতে আগের কোম্পানিকে তাঁকে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। ওষুধ তৈরিতে যুক্ত অ্যামনিয়াল ফার্মাসিউটিক্যালস নামে আমদাবাদের একটি ১০০ শতাংশ রফতানিমূলক সংস্থার এক কর্মী নোটিস পিরিয়ড সংক্রান্ত মামলায় আদালতের দ্বারস্থ হন। ওই সংস্থায় চাকরিতে ঢোকার সময় তিনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পান তাতে স্পষ্টভাবে বলা ছিল, যে পক্ষই এই চাকরি সংক্রান্ত চুক্তি ভঙ্গ করুক, তাকে ৩ মাসের অত্যাবশ্যক নোটিস দিতে হবে। যদি কোনও কর্মী এই নোটিস পিরিয়ড সার্ভ না করেন, তবে অ্যামনিয়াল ফার্মাসিউটিক্যালস তাদের লোকসান মেটাতে তাঁর মাইনে থেকে নোটিস পিরিয়ডের সম সময়ের বরাদ্দ টাকা কেটে নেবে। এই চুক্তি অনুযায়ী চাকরি ছাড়ার জন্য তাঁকে তিন মাসের নোটিস দিতে হত, এ ব্যাপারে আদালতের কাছ থেকে অ্যাডভান্স রুলিং চান তিনি। প্রশ্ন করেন, নোটিস পে-র ক্ষতিপূরণ মেটানোর জন্য তিনি তাঁর আগের কোম্পানিকে GST দিতে বাধ্য কিনা। এই মামলার রায়ে গুজরাট অথরিটি অফ অ্যাডভান্স রুলিংয়ের সঞ্জয় সাক্সেনা এবং মোহিত আগরওয়ালের কোরাম বলেছে, কর্মদাতা ও কর্মীর মধ্যে চাকরির চুক্তি সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটারে উল্লিখিত নোটিস পিরিয়ড শেষ না করেই যে সব কর্মী চাকরি ছেড়ে চলে যাচ্ছেন তাঁদের ১৮ শতাংশ GST দিতে হবে। গুজরাট অথরিটি অফ অ্যাডভান্স রুলিং বলেছে, নোটিস পিরিয়ড সংক্রান্ত চুক্তি যদি কোনও কর্মী ভঙ্গ করেন, তবে সেই সময়ের টাকা ওই কর্মীর থেকে আদায় করা সংশ্লিষ্ট সংস্থার পক্ষে আইনসম্মত, এ ক্ষেত্রে GST বসতে পারে। GST আইনে কর্মদাতা ও কর্মীর মধ্যে যে বোঝাপড়া রয়েছে তাতে এই অর্থ প্রদান ছাড় পাবে না বলে তারা জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget