এক্সপ্লোর

কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামের চার তরুণ পড়তে গেলেন আইআইটিতে

পুঞ্চ:  কাশ্মীর সীমান্তে পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি গ্রামের চার তরুণ গেলেন আইআইটিতে পড়তে। প্রসঙ্গত, গ্রামগুলো নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ১৬ কিমি দূরে। দীর্ঘ কয়েকমাস ধরে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টর। বন্ধ রয়েছে সেখানকার সমস্ত স্কুল-কলেজ। শিকেয় উঠেছে সেখানকার জনজীবন। সেই পরিস্থিতি থেকে এবং সেই জায়গা থেকে আইআইটিতে গিয়ে কার্যত ইতিহাস সৃষ্টি করলেন ওই চার তরুণ। ইতিহাস সৃষ্টিকারী চার তরুণের প্রত্যেকের বয়সই ১৭ থেকে ১৯-এর মধ্যে। শিনদ্রা গ্রামের ছেলে শাহিদ আফ্রিদি, ব্যাট হাতে বাইশ গজে সিক্সার না হাঁকাতে পারলেও, নিজের বুদ্ধি এবং যোগ্যতায় ভর করে পৌঁছে গেছেন আইআইটি কানপুরে। এখানেই আনন্দের শেষ নয় কাশ্মীরবাসীর। পিছিয়ে পড়া এলাকা কলাই গ্রামের আকিব মুজতাবা (১৮), উসমান হাফিজ (১৭) এবং হিলাল আহমেদ (১৯)প্রত্যেকেই তাঁদের যোগ্যতার বলে সুযোগ পেয়েছেন দেশের অন্যতম বিখ্যাত কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার। শাহিদ আইআইটি কানপুরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, আকিব আইআইটি ভূবনেশ্বরে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, উসমান আইআইটি দিল্লিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং হিলাল আইআইটি পটনায় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। আইআইটিতে পড়ার সুযোগ পাওয়া প্রসঙ্গে শাহিদের মন্তব্য, ‘আমি ভারতে আছি বলেই, এত ভাল সুযোগ পেলাম’। দুবছর আগে এক স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে রাজস্থানে কোচিং নিয়ে আইআইটি কানপুরে পড়ার সুযোগ পান শাহিদ। অন্য দুজন তরুণ দিল্লিতে থেকে প্রশিক্ষণ নিয়েছেন। শাহিদ জানিয়েছেন, আইআইটিতে অনেকেই তাঁর কাছে জানতে চান, সীমান্তে কী সমস্ত মুসলিমই জঙ্গিতে পরিণত হয়েছে। তখন তাঁদের সেখানকার জীবন, সীমান্তে থাকার গুরুত্বের কথা বোঝাতে দারুন লাগে, জানিয়েছেন শাহিদ। প্রসঙ্গত, এই চার তরুণ হলেন জম্মু কাশ্মীরের তরুণ প্রজন্মের প্রতিনিধি। বুরহান ওয়ানি, যুদ্ধ, জঙ্গি, সন্ত্রাসবাদ যদি কাশ্মীরের একটি মুখ হয়, তাহলে এই চার তরুণ হলেন উন্নয়নের মুখ। এই তরুণ প্রজন্ম চান চাকরি, শিল্প এবং প্রকাশ্যে ভারতের সমর্থনে গলা ফাটান তাঁরা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?

ভিডিও

Sujit Bose Arrest: টাকা-জমি নিয়ে পুরসভার ১৫০ চাকরি বিক্রি, দক্ষিণ দমদমের বাইরেও ছিল সুজিতের কারবার
#sangesuman পর্ব ২ (১২.০৫.২৬)। রঙচটা বাড়ির গোপন কুঠুরিতে তৃণমূল নেতার 'শিশমহল'!
#sangesuman পর্ব ১ (১২.০৫.২৬)। লকডাউনে বন্ধ, সুজিতের রেস্তোরাঁর অ্যাকাউন্টে নগদে জমা কোটি-কোটি টাকা!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget