এক্সপ্লোর

লকডাউন ৫.০ নিয়ে খবর জল্পনা মাত্র, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

পঞ্চম দফার লকডাউন সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে দাবি করে ইন্টারনেটে কিছু খবর ঘোরাফেরা করছে। যদিও এ ধরনের খবরকে স্রেফ জল্পনা বলে খারিজ করে দিয়েছে কেন্দ্র। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বর্তমানে দেশে চতুর্থ দফার লকডাউন চলছে।

নয়াদিল্লি: পঞ্চম দফার লকডাউন সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে দাবি করে ইন্টারনেটে কিছু খবর ঘোরাফেরা করছে। যদিও এ ধরনের খবরকে স্রেফ জল্পনা বলে খারিজ করে দিয়েছে কেন্দ্র। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বর্তমানে দেশে চতুর্থ দফার লকডাউন চলছে। এর মেয়াদ শেষ হবে ৩১ মে। কোনও কোনও খবরে দাবি করা হয়েছে যে,সরকার পরবর্তী পর্বের লকডাউনের চিন্তাভাবনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এর ঘোষণা করবেন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ট্যুইট করে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে পঞ্চম দফার লকডাউন সম্পর্কে বিস্তারিত তথ্যের যে দাবি করা হচ্ছে, সেগুলি জল্পনা মাত্র। এ সবের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উল্লেখ সঠিক নয় ও দায়িত্বজ্ঞানহীন। লকডাউন ৫.০ নিয়ে খবর জল্পনা মাত্র, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্র উল্লেখ করে কোনও কোনও সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয় যে, আগামী দিনে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং লকডাউন ৫.০ নিয়ে সরকারের অ্যাকশন প্ল্যান জানাবেন। এরপরই কেন্দ্র এগুলিকে জল্পনা বলে খারিজ করে দিল। প্রতিবেদনগুলি নাম না প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্র উল্লেখ করে দাবি করা হয়, মোদি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং লকডাউনে মনোবল বাড়ানোর ওপর গুরুত্ব দেবেন। সেইসঙ্গে দেশের অধিকাংশ জায়গায় বিধিনিষেধ শিথিলের কথা জানাবেন। সারা বিশ্বের মতো ভারতও এখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। ভারতে আক্রান্তর সংখ্যা দেড়লক্ষ ছাড়িয়েছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৩,০০৪। সুস্থ হয়ে উঠেছেন ৬৪,৪২৫ জন। মৃতের সংখ্যা ৪৩৩৭। করোনা মোকাবিলবায় প্রধানমন্ত্রী গত ২৪ মার্চ ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন। পরে তা ১৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বাড়ানো হয়। এই পর্বে ২০ এপ্রিল থেকে সংক্রমণ যেখানে রোখা গিয়েছে, সেখানে শর্তসাপেক্ষে কিছু ছাড় দেওয়া হয়। দ্বিতীয় পর্বের লকডাউন শেষের আগে সরকার আরও দুই সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ায়। এরপর তা ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়।

সেরা শিরোনাম

Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget