এক্সপ্লোর

ভুয়ো খবরের প্রচার রুখতে ভাবনাচিন্তা করা হছে: হোয়াটসঅ্যাপ

নয়াদিল্লি: নিজেদের প্ল্যাটফর্মে ভুয়ো খবরের বাড়বাড়ন্ত কীভাবে রোখা সম্ভব, তা নিয়ে জোর চিন্তাভাবনা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ।

সোমবার এই জনপ্রিয় সোশ্যাল সাইটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যালান কাও গোটা বিষয়টিকে ‘জটিল’ বলে উল্লেখ করেন। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই প্ল্যাটফর্মে যে কোনও বার্তা ‘এনক্রিপ্টেড’ হয়ে একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছয়। ফলে, প্রেরক ও প্রাপক ছাড়া আর কোনও তৃতীয় ব্যক্তি ওই বার্তা পড়তে পারেন না।

কাও বলেন, এটা সত্যি যে আমরা নিজেদের প্ল্যাটফর্মে ভুয়ো খবর দেখতে চাই না। তবে, একইসঙ্গে, এই সমস্যাটি ভীষণই জটিল। কারণ, প্রথমে এটা নিশ্চিত হতে হবে, কোন খবর সঠিক আর কোনটা ভুয়ো। আর ‘এনক্রিপশনের’ জন্য আমরা কোনও বার্তা পড়তে পারি না।

এক্ষেত্রে, নিজেদের প্ল্যাটফর্মে ভুয়ো খবরের মাত্রা কমাতে ভিন্ন পন্থা অবলম্বন করার ভাবনাচিন্তা করছে ফেসবুকের মালিকানাধীন সংস্থাটি। কাও জানান, তাঁরা চাইছেন হোয়াটসঅ্যাপে কিছুটা কারিগরি বা প্রযুক্তিগত বদল এনে প্ল্যাটফর্মে ভুয়ো খবর ছড়ানোর ওপর রাশ টানতে।

পাশাপাশি, ব্যবহারকারীদের সচেতন করার বিষয়েও ভাবনাচিন্তা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। সেখানে সকলকে আহ্বান করা হবে, যে কোনও খবরের সত্যতা যাচাই না করে এই সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট বা শেয়ার না করতে।

সম্প্রতি, নতুন ২ হাজার টাকার নোটে জিপিএস চিপ লাগানো রয়েছে, বা মুজফ্ফরনগর হিংসার কিছু ভিডিও এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই সেই ভুয়ো খবরকে সত্যি বলে ভেবে নেন। এই নিয়ে বিস্তর জলঘোলা ও বিতর্ক হয়।

বার্তা ও কথোপকথনকে হ্যাকারদের কবল থেকে নিরাপদ করতে গত এপ্রিল মাসে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করে হোয়াটসঅ্যাপ। যদিও, সমালোচকদের দাবি, এর পর থেকেই ভুয়ো, আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত খবরের বাড়বাড়ন্ত অনেক অংশেই বৃদ্ধি পেয়েছে এই সোশ্যাল মিডিয়ায়।

তবে, কাও এদিন স্পষ্ট করে দিয়েছেন, ব্যবহারকারীদের নিরাপত্তার জন্যই এনক্রিপশন চালু করা হয়েছে। আর তার সঙ্গে কোনও আপস করা হবে না। তিনি বলেন, সংস্থার কাছে ব্যবহারকারীদের সুরক্ষা সবচেয়ে বড় অগ্রাধিকার। তাঁর পাল্টা দাবি, এনক্রিপশন পদ্ধতিতে কোনও প্রকার হস্তক্ষেপ করা হলে, (হ্যাকারদের কাছে) তা সহজেই ধরা পড়বে।

প্রসঙ্গত, বিশ্বে ভারতই হল হোয়াটসঅ্যাপের সর্ববৃহৎ বাজার। এদেশে প্রায় ২০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। গোটা বিশ্বে এই সংখ্যা প্রায় ১৩০ কোটি।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget