এক্সপ্লোর

MP Driving License:মধ্যপ্রদেশে এবার ড্রাইভিং লাইসেন্স পেতে লাগবে ক্যারেক্টার সার্টিফিকেট

ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে লাগবে ক্যারেক্টার সার্টিফিকেট। মধ্যপ্রদেশে এই নিয়ম চালু হচ্ছে। শিবরাজ সিংহ চৌহানের সরকারের পরিবহণ দফতরের নির্দেশে বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স পেতে বাধ্যতামূলক হচ্ছে ক্যারাকটার সার্টিফিকেট।রাজ্যের পরিবহণ কমিশনার এমকে জৈন বলেছেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, এমন ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। পরিবহণ বিভাগের নির্দেশিকায় এমনটাই বলা হয়েছে।

ভোপাল: ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে লাগবে ক্যারেক্টার সার্টিফিকেট। মধ্যপ্রদেশে এই নিয়ম চালু হচ্ছে। শিবরাজ সিংহ চৌহানের সরকারের পরিবহণ দফতরের নির্দেশে বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স পেতে বাধ্যতামূলক হচ্ছে ক্যারাকটার সার্টিফিকেট। রাজ্যের পরিবহণ কমিশনার এমকে জৈন বলেছেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, এমন ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। পরিবহণ বিভাগের নির্দেশিকায় এমনটাই বলা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ঘোষণা করেছিলেন যে, সরকার মাফিয়া ও মহিলাদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের রেহাই দেবে না। তাঁর এই ঘোষণার পরই পরিবহণ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। পরিবহণ বিভাগের নির্দেশিকায় বলা হয়েছে, পুলিশের সদর দফতর, পুলিশ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (পিটিআরআই)-এর থেকে প্রাপ্ত নির্দেশ অনুযায়ী, সমস্ত আঞ্চলিক ও জেলা পরিবহণ আধিকারিকদের মহিলাদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে। পুলিশ বিভাগের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে। নির্দেশে বলা হয়েছে, কোনও আবেদনকারীকে পুলিশ কাছ থেকে যাচাই হওয়ার পর ক্যারেক্টার সার্টিফিকেট জমা দিতে হবে। পরিবহণমন্ত্রী গোবিন্দ সিংহ রাজপুত বলেছেন, এরফলে নিশ্চিতভাবেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা কমবে। এখন থেকে সমস্ত সরকারি, বেসরকারি গাড়ির চালকদের অতীত জীবন খতিয়ে দেখা হবে। এতে সরকারি পরিবহনে মহিলাদের পক্ষে যাতায়াত নিরাপদ হবে। মহিলাদের অধিকার আন্দোলনের কর্মীরা এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তবে একইসঙ্গে তাঁরা বলেছেন, এতে অবশ্য মহিলাদের প্রতি অপরাধের সংখ্যা হ্রাসের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। মহিলা অধিকার আন্দোলনের কর্মী রলি শিভহরে বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত ভাল। কিন্তু মৃত্যুদণ্ডও নাবালিকাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা কমাতে পারেনি। তাই সরকারের এই সিদ্ধান্তে অপরাধের সংখ্যা কমবে বলে মনে হয় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Suvendu Adhikari: 'আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন', বললেন শুভেন্দু
LPG Gas Price LIVE: মাসের শুরুতেই বড় সুখবর, দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের
Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda
Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget