এক্সপ্লোর

গবেষণাগারে পরীক্ষায় ফের ‘ফেল’ করল ম্যাগি, নেসলে ও পরিবেশককে কয়েক লক্ষ টাকা জরিমানা

নয়াদিল্লি: ফের গবেষণাগারে গুণগত মানের পরীক্ষায় ফেল করল ম্যাগি। প্রস্তুতকারক সংস্থা নেসলে ইন্ডিয়া, তিন পরিবেশক ও বিক্রেতার ওপর জরিমানা আরোপ করেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর প্রশাসন। যদিও নেসলের তরফে একাধিক বিবৃতি জারি করে বলা হয়েছে, ভুল মাপকাঠিতে ম্যাগির গুণগতমানের পরীক্ষা করা হয়েছে। শাহরানপুর জেলা প্রশাসন নেসলের ওপর ৪৫ লক্ষ, তিন পরিবেশকের ওপর ১৫ লক্ষ ও দুজন বিক্রেতার ওপর ১১ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। জেলা প্রশাসন সূত্রে খবর, গত বছর নভেম্বরে ম্যাগির নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠানো হয়েছিল। সেখানেই ম্যাগির মধ্যে থেকে অতিরিক্ত পরিমাণের ধূলিকণা উদ্ধার হয়েছে, যা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক। গবেষণাগারের পরীক্ষার ফল এবং সেই সংক্রান্ত জেলা প্রশাসনের রিপোর্ট প্রসঙ্গে নেসলে ইন্ডিয়ার তরফে দাবি করা হয়, তাঁরা এখনও এই সংক্রান্ত কোনও নির্দেশ হাতে পাননি। সেই রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আবেদন করা হবে সংস্থার পক্ষ থেকে। তবে এখনও পর্যন্ত সংস্থার কাছে যা তথ্য রয়েছে, তাতে তাঁদের দাবি, ম্যাগির নমুনাটি ২০১৫ সালে সংগ্রহ করা হয়। সেটারই পরীক্ষা হয়েছে। তারপর সংস্থার তরফে দাবি করা হয়, ২০১৫ সালে নেসলে সহ অন্যান্য ইন্সট্যান্ট নুডল প্রস্তুতকারী সংস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ধরনের খাবারের জন্যে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের আবেদন করেন। সেই স্ট্যান্ডার্ড নির্দিষ্টও করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার ভিত্তিতেই বর্তমানে ম্যাগি তৈরি করা হয়। সংস্থার দাবি, গ্রাহকদের বিভ্রান্তি এড়াতে একটা কথা অবশ্যই বলা জরুরি, ম্যাগি ১০০ শতাংশ নিরাপদ। প্রসঙ্গত, ২০১৫ সালের জুনে এফএসএসএআইয়ের তরফে ম্যাগিতে অতিরিক্ত পরিমাণে শীসার উপস্থিতির কথা দাবি করে গোটা দেশের বাজারে নিষিদ্ধ করে দেওয়া হয় এই নুডলস। সেবারও ম্যাগি নিয়ে প্রথম সমস্যা দেখা দিয়েছিল উত্তরপ্রদেশে। আইনি জটিলতা কাটিয়ে ২০১৫ সালের নভেম্বরে ফের বাজারে ফেরে ম্যাগি।

সেরা শিরোনাম

Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য

ভিডিও

Anubrata Mondal - Birbhum News |
Suvendu Adhikari: বিদ্যাসগরের জন্মস্থানে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget