এক্সপ্লোর

বন্ধ যানবাহন, বাড়ি ফিরতে পণ্যবাহী ট্রাকে ৩০০ শ্রমিক, কন্টেনার তল্লাসি করে বের করল পুলিশ

বন্ধ সমস্ত যানবাহন, নেই পরিবহণের কোনওরকম ব্যবস্থা। বাড়ি ফিরতে মরিয়া হয়ে অত্যাবশ্যকীয় পণ্যের ট্রাকে সওয়ার হলেন ৩০০ শ্রমিক!

মহারাষ্ট্র: বন্ধ সমস্ত যানবাহন, নেই পরিবহণের কোনওরকম ব্যবস্থা। বাড়ি ফিরতে মরিয়া হয়ে অত্যাবশ্যকীয় পণ্যের ট্রাকে সওয়ার হলেন ৩০০ শ্রমিক! কন্টেনারে ঢুকে পড়লেন। তবে শেষরক্ষা হল না। ধরা পড়ে গেলেন।

গতকাল তেলঙ্গনা থেকে রাজস্থানে যাওয়ার অত্যাবশ্যকীয় পণ্যের দুটি ট্রাক থেকে তাদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁদের বাড়ি রাজস্থানে। কাজের সূত্রে তেলঙ্গনায় এসেছিলেন তাঁরা।

ইতিমধ্যেই করোনার আবহে গোটা দেশে অন্তত ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্দেশ অনুযায়ী গোটা দেশে বন্ধ হয়ে যায় সমস্ত রকম যান চলাচল। ছাড় কেবল অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী সরবরাহে। এই অবস্থায় তেলঙ্গনাতেই আটকে পড়েন ওই শ্রমিকরা। লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় কাজও। ভিন রাজ্যে থেকে স্বাভাবিকভাবেই তীব্র অসুবিধায় পড়েন তাঁরা। আর তাই বাধ্য হয়েই বাড়ি ফেরার জন্য বেছে নিতে হয় এই বিপজ্জনক উপায়।

তেলঙ্গনার সীমান্তবর্তী জেলা থেকে আসছিল এই দুটি ট্রাক। সন্দেহ হওয়াতে টোল বুথে ট্রাক দুটিকে পর্যবেক্ষণের জন্য আটকায় পুলিশ। ট্রাক চালকদের প্রশ্ন করায় সদুত্তর দিতে পারেন নি তাঁরা। এরপরেই ওই ট্রাকগুলি তল্লাশি করেন পুলিশ অফিসাররা।

পুলিশ সূত্রে খবর, ২ টি ট্রাকে প্রায় ৩০০ জন শ্রমিক ছিলেন। জানতে চাওয়ায় তাঁরা বলেন, কেবলমাত্র বাড়ি ফেরার জন্যই এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তাঁরা। ফেরার জন্য কোনওরকম যানবাহন না পাওয়ার কথাও জানান তাঁরা।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, চালক-সহ ট্রাকগুলিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু ওই ৩০০ জন শ্রমিককে নিয়ে কী করবে তা নিয়ে ধন্দে পুলিশ। তবে ‘ওদের বেঁচে থাকার জন্য বাড়ি ফেরা জরুরি’, বলেন এক পুলিশ অফিসার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget