এক্সপ্লোর

আয়কর রিটার্ন দাখিল করেনি, মহারাষ্ট্রে পুরভোটে লড়তে পারবে না ওয়েইসির এআইএমআইএম

মুম্বই: মহারাষ্ট্রে বড় ধাক্কা খেলেন আসাদুদ্দিন ওয়েইসি। সামনের বছরের শুরুতেই বৃহন্মুম্বই পুর নিগম নির্বাচনে নামার তোড়জোড় করছিল  তাঁর দল এআইএমআইএম। কিন্তু তার আগেই তাদের রেজিস্ট্রেশন বাতিল হল। এবার সেখানে স্থানীয় পুর নির্বাচনে লড়তে পারবে না তারা। মহারাষ্ট্রের রাজ্য নির্বাচন কমিশন আয়কর রিটার্ন ও অডিট করা হিসাবপত্রের নথি জমা দিতে না পারায়  ১৯১টি স্থানীয় দলের বৈধতা বাতিল করে দিয়েছে। এই দলগুলির মধ্যে রয়েছে ওয়েইসির দলও। একই মাপকাঠিতে স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশ কেন্দ্রিক দল পিস পার্টিরও। প্রসঙ্গত, রাজ্যের স্থানীয় পুরসভা ভোট পরিচালনা করে কমিশনই।   রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার  জে এস সাহারিয়া জানিয়েছেন, ৩২৬টি দলকে আয়কর রিটার্ন ও অডিট করা হিসাবপত্র দাখিল না করায় নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু রিমাইন্ডার নোটিস পেলেও তারা সাড়া দেয়নি। তাদের কারও কারও অনুরোধে নথিপত্র জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। এই দলগুলি ভোটে লড়তে চাইলে তাদের নথিভুক্ত করতে হবে বলে জানান তিনি। কমিশন অবশ্য জানিয়েছে, চাইলে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়তে পারেন ওয়েইসির দলের লোকজন। যদিও তাঁরা কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবেন, জানিয়েছেন এআইএমআইএম-এর বিধায়ক ওয়ারিস পাঠান।   ২০১৫-র পুরভোটে এআইএমআইএম ঔরঙ্গাবাদে দারুণ ফল করেছিল। ২৪টি আসনে জিতে তারা প্রধান বিরোধী দল হয়ে  উঠেছিল। বর্তমান মহারাষ্ট্র বিধানসভায় তাদের ২ জন বিধায়ক আছেন।   সম্প্রতি  ওয়েইসি শিরোনামে আসেন ইসলামিক স্টেটকে আক্রমণের নিশানা করে। দুনিয়াজুড়ে ত্রাসের আবহাওয়া তৈরি করা সংগঠনটিকে নরকের কুকুর বলেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, আইসিস তাদের এক আত্মঘাতী বোমারুকে মদিনায় পাঠিয়েছিল। ওরা জালিয়াত, অপরাধী-বাহিনী।  ওরা নরকের কুকুর! আইসিস শুধু মুসলিমরা নয়, গোটা মানবজাতির শত্রু। এটা আমাদের মানতে হবে যে, আইসিস আমাদের মধ্যেই আছে। কিন্তু নিশ্চিতভাবেই ওদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। ওদের ধ্বংস করা আমাদের বড় দায়িত্ব।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget