এক্সপ্লোর

নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ত্রুটি, উত্তরপ্রদেশে বিধানসভায় উদ্ধার বিস্ফোরক, এনআইএ তদন্ত চাইলেন আদিত্যনাথ

লখনউ ও নয়াদিল্লি: উত্তরপ্রদেশ বিধানসভার মধ্যে বিস্ফোরক পাওয়ার ঘটনায় এনআইএ তদন্ত চাইল যোগী আদিত্যনাথ সরকার। ১২ জুলাই দেশের বৃহত্তম এই বিধানসভায় বিধায়কদের বসার জায়গা থেকে একটি প্যাকেটে মোড়া বিস্ফোরক উদ্ধার হয়। যদিও কোনও ডিটোনেটর পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় আজ জানান, বিরোধী দল নেতা রামগোবিন্দ চৌধুরীর আসনের কাছ থেকে কাগজে মোড়া সাদা গুঁড়ো পাওয়া গিয়েছে। ফরেন্সিক রিপোর্টে জানানো হয়েছে, পিইটিএন (পেনটায়েরিথ্রিটল টেনট্রানাইট্রেট) জাতীয় বিস্ফোরক মিলেছে। বিস্ফোরকের পরিমাণ ছিল ১৫০ গ্রাম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  ৫০০ গ্রামের ওই বিস্ফোরক দিয়ে গোটা উত্তরপ্রদেশ বিধানসভা উড়িয়ে দেওয়া সম্ভব। প্লাস্টিক জাতীয় হওয়ায় পিইটিএন সহজেই মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায়। এমনকি তা স্নিফার ডগেরও নজর এড়াতে সক্ষম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথমে মনে করা হয়েছিল, প্যাকেটের মধ্যে পাউডার বা রাসায়নিক রয়েছে। কিন্তু ফরেনসিক পরীক্ষায় জানা যায়, এটি অত্যন্ত শক্তিশালী প্লাস্টিক বিস্ফোরক। কড়া নিরাপত্তা সত্বেও কীভাবে বিধানসভার ভিতরে বিস্ফোরক এল, কী উদ্দেশ্যে তা আনা হয় এসব নিয়ে প্রশ্ন উঠছে। কালো বাজারে মেলে এমন সব বিস্ফোরকের মধ্যে পিইটিএন অত্যন্ত বিপজ্জনক বলে পরিচিত। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করছে তারা, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। লখনউ থেকে ৩২৫ কিলোমিটার দূরে দেওরিয়া থেকে ফারহান আহমেদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বাধীনতা দিবসে উত্তরপ্রদেশ বিধানসভা উড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও তার সঙ্গে বিধানসভায় বিস্ফোরক মেলার ঘটনার কোনও যোগসাজস আছে কিনা এখনই বলা সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় তাঁর সুয়ো মোটো বিবৃতিতে জানিয়েছেন, জঙ্গিদের ষড়যন্ত্র এই ঘটনার পিছনে রয়েছে, দ্রুত পর্দা ফাঁস করতে হবে গোটা ঘটনার। বিশেষ করে বিধানসভার অধিবেশন চলাকালীন এভাবে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় সরকার অত্যন্ত উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন তিনি। কারণ বিধায়ক ও মার্শালরা ছাড়া আর কারও বিধানসভায় প্রবেশাধিকার নেই। মোবাইল ফোন ও ব্যাগ ভবনের বাইরে রেখে ভেতরে ঢোকার জন্যও বিধায়কদের অনুরোধ করেছেন তিনি। স্পিকার জানিয়েছেন, বিধানসভার নিরাপত্তায় আরও কড়াকড়ি করা হবে। অ্যান্টি টেররিজম স্কোয়াডকেও ভবনের ভেতরে ঢোকার অনুমতি দেন তিনি। বিরোধীরা সরকারপক্ষের নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত সব পদক্ষেপ সমর্থন করেছে। তাদের প্রশ্ন, নিরাপত্তায় মোড়া বিধানসভার ভেতরে বিস্ফোরক নিয়ে আসা কীভাবে সম্ভব। তবে কংগ্রেস গোটা ঘটনায় যোগী সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। তাদের বক্তব্য, যে সরকার রাজ্য বিধানসভাকে নিরাপত্তা দিতে পারে না, তারা কীভাবে মানুষকে নিরাপত্তা দেবে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget