এক্সপ্লোর

চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত বিজয় মাল্য

হায়দরাবাদ: ব্যাঙ্কের চেক বাউন্স করার মামলায় দোষী সাব্যস্ত হলেন বিজয় মাল্য। জিএমআর হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দায়ের করার মামলায় লিকার ব্যারনকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। তবে, সাজা ঘোষণা হয়নি। জিএমআর-এর কৌঁসুলি অশোক রেড্ডি জানান, আগামী ৫ মে এই মামলায় সাজা শোনাবে আদালত। প্রসঙ্গত, বিমানবন্দর ও মাল্যর মধ্যে এই বিবাদ দীর্ঘদিনের। প্রাপ্য অর্থ না দেওয়ার জন্য ২০১২ সালে প্রথমে মাল্যর বিমান পরিবহণ সংস্থা কিংফিশার এয়ারলাইন্সের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল জিএমআর। কিন্তু, মাল্য টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তখনকার মতো মামলা প্রত্যাহার করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর কিছু অর্থ মেটালেও, বাকি অর্থ মেটানোর সময় বাধে বিপত্তি। কিংফিশারের চেক বাউন্স করায় ফের আদালতের শরণাপন্ন হয় জিএমআর। তাদের অভিযোগ ছিল, কিংফিশারের তরফে তাদের প্রাপ্য ৫০ লক্ষ টাকা মূল্যের চেক দেওয়া হয়। কিন্তু, ব্যাঙ্কে তা খারিজ হয়ে যায়। মামলার শুনানিতে এর আগে বিজয় মাল্যর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। সেখানেই এনআই অ্যাক্টের ১৩৮ ধারার আওতায় শিল্পপতি তথা রাজ্যসভার সাংসদকে দোষী সাব্যস্ত করা হয়। বিজয় মাল্যর আইনজীবী সুধাকর রাও জানান, যেহেতু তাঁর মক্কেল আদালতে হাজির ছিলেন না, তাই আদালত শাস্তি ঘোষণা করেনি। এদিকে, ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ ফেরত না দেওয়ার জন্য মাল্যর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র সুপারিশে মাল্যর কূটনৈতিক পাসপোর্ট চার সপ্তাহের জন্য সাসপেন্ড করে বিদেশমন্ত্রক। এর ঠিক দু-দিন আগেই এই ঘটনায় বিজয় মাল্যর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত।  

সেরা শিরোনাম

Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু

ভিডিও

Kakdwip Case:
Kakdwip Case Update: মানুষ আসে আর মানুষ যায়, কিন্তু বিচার আর পায় না: দীপঙ্কর দাস | ABP Ananda
Kakdwip Case:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৬.০৯.২৬)। আট বছর আগের কাকদ্বীপকাণ্ডে বিস্ফোরক তথ্য পুলিশের চার্জশিটে! কী উল্লেখ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৬.০৯.২৬)। কাকদ্বীপে সিপিএম-দম্পতি খুনের ঘটনায় শর্ট সার্কিটের তত্ত্ব উড়িয়ে চার্জশিট পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget