এক্সপ্লোর

কৌশলী মমতা! রাজ্যের স্বার্থে বৈঠক মোদী-জেটলির সঙ্গে

নয়াদিল্লি:  দিল্লি সফরে দ্বিমুখী কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে মোদী সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়াতে নীতীশ কুমার-অরবিন্দ কেজরীবালদের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রীয় ফ্রন্টের জল্পনা আরও উস্কে দেওয়া, অন্যদিকে রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক। একসময় নীতি আয়োগের প্রথম বৈঠকে অংশ না নেওয়ায় বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু, পরবর্তীকালে কৌশল বদলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের দাবিদাওয়া নিয়ে সরব হতে বারবার সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছেন। এবারের দিল্লি সফরেও তার ব্যতিক্রম হল না। বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সংসদ ভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় পনেরো মিনিট ধরে দু’জনের মধ্যে আলোচনা হয়। রাজ্যের ঘাড়ে বিশাল পরিমাণ ঋণের বোঝা নিয়ে ফের একবার সরব হন মুখ্যমন্ত্রী! রাজ্যের উন্নয়নের স্বার্থে, হয় ঋণের পুনর্গঠন, নয় তো সফট লোন দেওয়ার দাবি জানান তিনি। পশ্চিমবঙ্গের মতো যে রাজ্যগুলি ঋণে জর্জরিত, তারা যাতে ব্যয় সামলে যথাযথভাবে উন্নয়নের পথে হাঁটতে পারে, তার জন্য কেন্দ্রের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। কৌশলী মমতা! রাজ্যের স্বার্থে বৈঠক মোদী-জেটলির সঙ্গে প্রধানমন্ত্রীর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গেও বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ভাইপো অভিষেক। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান,  রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরপর বৈঠকের মধ্যেই কৌশল দেখতে পাচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও রাজ্যের স্বার্থে একসময় তৎকালীন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে যেভাবে সম্পর্ক রেখে চলতেন বুদ্ধদেব ভট্টাচার্য, তেমনই শুধুমাত্র বঞ্চনার অভিযোগে সরব না হয়ে, সরাসরি কথা বলে দাবিদাওয়া আদায়ের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে রাজনৈতিক কৌশল হিসাবে বিজেপি সরকারের উপর চাপ বাড়াতে, আঞ্চলিক শক্তিগুলিকে একত্রিত করার কাজও দিল্লি সফরে করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠকের পর, বুধবার অরবিন্দ কেজরীবালের সঙ্গে সাক্ষাৎ। পর্যবেক্ষকদের একাংশের মতে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই মঞ্চ তৈরি করে রাখতে চাইছেন তৃণমূল নেত্রী। সে কারণেই সমাজবাদী পার্টি থেকে জেডিইউ, আম আদমি পার্টি, বিজু জনতা দল-- সব ক্ষমতাসীন আঞ্চলিক শক্তির সঙ্গেই কথা বলে রাখছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget