এক্সপ্লোর

সবাই কালোবাজারি, আর আপনি সাধু! মোদীকে তোপ মমতার

নয়াদিল্লি: গতকাল দিল্লি রওনা হওয়ার আগে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নোট বাতিল ইস্যুতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠবে। এদিন যন্তরমন্তরে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন মমতা। সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তিনি প্রধানমন্ত্রীকে চরমসীমাও দিয়েছিলেন। কিন্তু এরপরও নোট বাতিলের সিদ্ধান্ত থেকে এক পা পিছু হঠেনি মোদী সরকার। এর পরিপ্রেক্ষিতে এদিন যন্তরমন্তরে ধর্ণায় বসেন মমতা। জেডি-ইউ, সমাজবাদী পার্টি ও এনসিপির প্রতিনিধিদের পাশে নিয়ে তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেছেন, মোদীর হাতে দেশ আদৌ সুরক্ষিত নয়। তিনি বলেন, নোট বাতিলের ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। তাঁর অভিযোগ, কেন্দ্র এভাবে কৃষক, যুবক, মহিলা,শ্রমিক ও ব্যবসায়ী সহ সমাজের সর্বস্তরের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। নোট বাতিলের ফলে দেশের আর্থিক বৃদ্ধিও থমকে গিয়েছে। তিনি বলেন, দেশের মানুষকে লুঠ করছে সরকার। বললেন, অচ্ছে দিনের কথা বলে ক্ষমতায় এসে নোট লুঠ করা হচ্ছে। সুইস ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা উদ্ধারের কোনও চেষ্টা করা হচ্ছে না কেন, সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল নেত্রী। কালো টাকা বাতিলকে কালো আইন বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর হুঁশিয়ারি, আগামী বিধানসভা ভোটগুলিতে বিজেপিকে এর উচিত শিক্ষা মানুষ দেবেন। মমতা বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ বিজেপিকে ভোট দেবে না। আমি প্রধানমন্ত্রী হলে জনগনের কাছে ক্ষমা চেয়ে নিতাম। আপনার এত অহঙ্কার কিসের?’ উল্লেখ্য, কয়েকদিন আগে মোদী নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করায় মমতার নাম না করে সারদা কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছিলেন। এদিন কার্যত মোদীর কটাক্ষের জবাব দিতে গিয়ে মমতা বলেছেন, ‘দেশের প্রত্যেককে কালোবাজারি বলছেন, আর আপনি নিজেকে সাধু বলে চালাতে চাইছেন’। তৃণমূলের প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে জেডি-ইউ নেতা শরদ যাদব নোট বাতিলের আইনগ্রাহ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এই সিদ্ধান্তে কীভাবে দেশের ভালো হবে, তা সংসদের কাছে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব, আম আদমি পার্টির রাঘব চাধা এবং এনসিপি-র মজিদ মেমনও ভাষণ দেন। এদিন সভামঞ্চের বাইরে একদল লোক ‘মোদী, মোদী’ স্লোগান দিচ্ছিলেন। এতেও প্রচুর চটে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁদের মিটিং ভেস্তে দিতে ওই লোকজনদের পাঠানো হয়েছে। পুলিশ ও প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ব্যক্ত করেন মমতা। গতকালের উপনির্বাচনের ফলাফল উল্লেখ করে মমতা বলেন, মধ্যপ্রদেশের বিজেপির ভোট কমেছে। মোদী দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন বলেও মন্তব্য করেন মমতা। মমতা বলেন, নোট বাতিলের ফলে মানুষ যে সমস্যায় পড়েছে, তার সুরাহা না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন। টাকা বাতিলের বিরুদ্ধে বিরোধী দলগুলি আগামী ২৮ নভেম্বর দেশজুড়ে যে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে, তাকে সমর্থন করেছেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, এই ইস্যুতে গত সপ্তাহেও দিল্লিতে আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে প্রতিবাদ কর্মসূচীতে সামিল হয়েছিলেন মমতা।

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget