এক্সপ্লোর

রাজধানীতে উন্মত্ততা, শ্বশুরবাড়িতে তাণ্ডব চালিয়ে শাশুড়িকে খুন করল জামাই

নয়াদিল্লি: চিরাগ দিল্লি এলাকায় শ্বশুরবাড়িতে তাণ্ডব চালাল জামাই। এমনকী রাগের চোটে নিজের মেয়েকে ওপরের বারান্দা থেকে ফেলে দিয়েছে সে। অভিযুক্তের শাশুড়ি জামাইয়ের বাঁশের ঘায়ে প্রাণ হারিয়েছেন, আরও ৪জন আহত অবস্থায় এইমসে ভর্তি। অভিযুক্তকে পাড়া প্রতিবেশীরা ধরে ফেলে প্রচণ্ড মারধর করেছেন। সে আপাতত হাসপাতালে, লড়াই করছে মৃত্যুর সঙ্গে। চিরাগ দিল্লির মালব্য নগরের জাতাভ বস্তিতে শুক্রবার রাতে ঘটেছে এই ঘটনা। অভিযুক্তের নাম চিন্টু। শ্বশুরবাড়িতে হাজির হয়ে প্রথমে স্ত্রী রেণুর ওপর একটি তাঁবু বাঁধার খোঁটা নিয়ে চড়াও হয় সে। রেণুর মা রোশনি বাধা দিলে তাঁর মাথায় ওই খোঁটা দিয়ে আঘাত করে। হামলা চালায় বৃদ্ধ শ্বশুর ত্রিলোক চাঁদের ওপরেও। এরপর রেণুকে দোতলার বারান্দায় সে টেনে নিয়ে যাওয়ায় তাদের ২ ছেলেমেয়ে নেহা ও লাড্ডু কান্নাকাটি শুরু করে। রাগের মাথায় ৭ বছরের নেহাকে বারান্দা থেকে ফেলে দেয় অভিযুক্ত। তারপর ওই তাঁবুর খোঁটা ফেলে সে পালাতে চেষ্টা করতে প্রতিবেশীরা ধরে ফেলেন তাকে। প্রচণ্ড মারধর করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহতদের নিয়ে যাওয়া হয় এইমসের ট্রমা সেন্টারে, সেখানে রোশনিকে মৃত বলে ঘোষণা করা হয়। ত্রিলোক চাঁদ কোমায় রয়েছেন। জানা গেছে, ৮ বছর বিবাহিত জীবন কাটিয়ে দেওয়ার পরেও চিন্টু ও তার পরিবার রেণুর ওপর পণের দাবিতে অত্যাচার চালাত। তাই তিনি বাপের বাড়িতে চলে আসতে বাধ্য হন। কিছুদিন আগে দু’পক্ষ ঠিক করে, এবার থেকে রেণু বাপের বাড়িতেই থাকবেন। কিন্তু তা মানতে রাজি হয়নি চিন্টু। সেই রাগ থেকেই এই হামলা বলে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget