এক্সপ্লোর

গোরক্ষকদের হয়রানির মিথ্যা অভিযোগ, গ্রেফতার

মুম্বই: শেষ পর্যন্ত গ্রেফতার মুম্বই নিবাসী ক্রিয়েটিভ ডিরেক্টর বরুণ কাশ্যপ, যিনি ফেসবুক পোস্টে গোরক্ষকদের বিরুদ্ধে তাঁকে হয়রানি, হেনস্থার অভিযোগ জানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। কিন্তু পুলিশি তদন্তে ফাঁস হয়, তিনি যে ঘটনার অভিযোগ করেছেন, তেমন কিছু আদৌ হয়ইনি! কয়েকদিন আগে কাশ্যপ ফেসবুক পোস্টে জানান, তিনি গত ২০ আগস্ট অটোয় চেপে আন্ধেরির কর্মস্থলে যাচ্ছিলেন। অটোচালক তাঁর সঙ্গের ব্যাগটি গরুর চামড়া দিয়ে তৈরি কিনা, প্রশ্ন করে। সেটি গরুর নয়, উটের চামড়ার বলে জানান তিনি। কিন্তু তা বিশ্বাস হয়নি অটোচালকের। সে একটি মন্দিরের সামনে অটো দাঁড় করিয়ে কয়েকজনকে ডেকে আনে। তারাও তাঁকে ঘিরে ধরে জেরা করে। তবে তাঁর নাম শুনে ব্রাহ্মণ বলে মনে হওয়ায় তাঁকে ছেড়ে দেয় তারা। ফেসবুক পোস্টটি ভাইরাল হয়ে যায়। কিন্তু তদন্ত করে শহরতলির আম্বোলি থানার পুলিশ জানতে পারে, কাশ্যপ তথাকথিত হয়রানির ঘটনার সময় বাড়িতেই ছিলেন, এমনকী সেদিন বাড়ি থেকে বেরিয়ে মাত্র ৮-৯ মিনিটে অফিসে ঢুকে যান তিনি। শনিবারই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ তৈরি করা), ১৮২ (সরকারি কর্মীকে মিথ্যা তথ্য দেওয়া) ধারায় মামলা দায়ের করে ২৪ বছর বয়সি কাশ্যপের বিরুদ্ধে। কাল তাঁকে আদালতে তোলা হবে। মুম্বই পুলিশের মুখপাত্র ডিসিপি অশোক দুধে বলেন, অভিযোগটি গুরুতর বলে বিশেষ টিমকে দায়িত্ব দেওয়া হয়। অটো চালক ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বাকি সবাইকে জিজ্ঞাসাবাদ করি আমরা। কাশ্যপের দেওয়া বিবরণ মিলিয়ে অভিযুক্তের স্কেচ আঁকানো হয়। তবে পূর্ণাঙ্গ তদন্ত, যাবতীয় নথি হাতে আসার পর স্পষ্ট হয়, সেরকম কোনও কিছুই হয়নি। যদিও আপ নেত্রী প্রীতি মেননের দাবি, এসআই দয়া নায়ক কাশ্যপের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করেছেন। নায়ক ও অন্য পুলিশ অফিসাররা চাপ দিয়ে, প্রাণের ভয় দেখিয়ে কাশ্যপকে বয়ান বদলাতে বাধ্য করেন বলে অভিযোগ তাঁর। যদিও কাশ্যপের ওপর চাপ সৃষ্টির অভিযোগ খারিজ করেছেন দুধে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget