এক্সপ্লোর
অন্য জাতে বিয়ে, ছুরি মেরে তরুণকে খুন করল পাত্রীর পরিবার

হিসার: সম্মান রক্ষার্থে খুন? অন্তত হরিয়ানার হিসারে এমনই এক ঘটনার ইঙ্গিত মিলল। ছমাস আগে দলিত তরুণীকে বিয়ে করেছিলেন ২৪ বছরের পঞ্জাবি তরুণ শ্যাম কুমার আরোরা। কিন্তু সে বিয়ে মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। গত সপ্তাহে তরুণের বাড়িতে মেয়েটির ভাই ও মামা এক দল লোক নিয়ে হাজির হয়। মেয়েটি যখন চা বানাতে রান্না ঘরে গিয়েছিল তখন আচমকাই হামলার ঘটনাটি ঘটে। তরুণকে একাধিকবার ছুরি মেরে পালায় মেয়ের বাড়ির লোক। গতকাল স্থানীয় এক হাসপাতালে তরুণের মৃত্যু হয়েছে। ঘটনায় মেয়েটির ভাই এবং মামাকে গ্রেফতার করা হয়েছে।
Before You Go
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















