এক্সপ্লোর

এবার স্কুলে মিড ডে মিলের খাবার পেতেও বাধ্যতামূলক আধার, তীব্র প্রতিবাদ মমতার

নয়াদিল্লি: স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মিড মে মিলের খাবার পেতেও এবার বাধ্যতামূলক করা হল আধার কার্ড। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের সিদ্ধান্ত, আধার কার্ড থাকলেই মিড ডে মিলের খাবার মিলবে, যেসব পড়ুয়ার তা নেই, তারা খাবার পাবে না। বলা হচ্ছে, স্কুলশিক্ষায় যেসব ভর্তুকিপ্রাপ্ত স্কিম চালু রয়েছে, সেগুলির সঙ্গে আধার নম্বর যুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসাবে স্বচ্ছতা, দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যেই মিড ডে মিলের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। মিড ডে মিল প্রকল্পে উপকৃত হয় দেশের ১২ লাখ স্কুলের ১১ কোটি শিশু। মন্ত্রকের আওতাভুক্ত স্কুলশিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ অবশ্য ৩০ জুন পর্যন্ত সময় দিচ্ছে। ৫ বছর বয়স পর্যন্ত যেসব পড়ুয়ার আধার কার্ড নেই, তাদের জন্য এই সময়সীমার মধ্যে তার বন্দোবস্ত করতে হবে। মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের জনৈক পদস্থ কর্তা বলেছেন, পরিষেবা, সুযোগসুবিধা বা ভর্তুকি পেতে পরিচয়ের প্রমাণ হিসাবে আধার কার্ড ব্যবহার করা হলে সরকারের পরিষেবা দিতে সুবিধা হবে। উপভোক্তারাও সরাসরি, মসৃণ ভাবে তাঁদের প্রাপ্য পাবেন। শীঘ্রই সব স্কুলে বিজ্ঞপ্তি পাঠিয়ে বলা হবে, যেসব পড়ুয়া মিড ডে মিল স্কিমের আওতায় খাবার পেতে চায়, তাদের আধার কার্ড থাকতে হবে। পাশাপাশি স্কুলে স্কুলে স্বেচ্ছায় যারা মিড ডে মিলের খাবার রান্না করেন বা তাতে সাহায্য করেন, তাঁদেরও এই স্কিমের সুবিধাভোগী হিসাবে ধরা হবে। তাদেরও আধার নম্বর দেখাতে হবে।   এদিকে মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের নির্দেশে দেশজুড়ে অসন্তোষ ছড়ানোর পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রের নির্দেশের তীব্র প্রতিবাদ করে ট্যুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, তিনি কেন্দ্রের সিদ্ধান্তকে এক্সটরশন আখ্যা দিয়েছেন। মমতার অভিযোগ, আধারের নামে মানুষের গোপনীয়তা ক্ষুন্ন করা হচ্ছে। কেন গরিব মানুষ, শিশুদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী।  

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Siliguri News: শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
Nitin Gadkari :
Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা
NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital
Nimta Accident: নিমতায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক হোমিওপ্যাথি চিকিৎসকের!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget