এক্সপ্লোর

অরুণাচলে থানায় হানা দিয়ে ধর্ষণে অভিযুক্তদের টেনে বার করল জনতা, গণপিটুনিতে খুন

ডিব্রুগড়: এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সরকারি আদালত নয়, বিচারের দায়িত্ব মাথায় তুলে নিল জনতা। গতকাল বেলা সাড়ে এগারোটা নাগাদ অরুণাচল প্রদেশের লোহিত জেলার তেজু পুলিস স্টেশনে হানা দেয় অন্তত ৮০০ মানুষ। দাবি করে, ২ অভিযুক্ত সঞ্জয় সোবোর ও জগদীশ লোহারকে তাদের হাতে তুলে দিতে হবে। পুলিশ রাজি না হওয়ায় থানায় ঢুকে পড়ে মানুষ। লকআপ ভেঙে অভিযুক্তদের টেনে বার করে আনে স্থানীয় বাজারে। শুরু হয় গণপিটুনি। মৃতদেহ রাস্তার মোড়ে ফেলে রেখে জনতা চলে যায়। ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ছিল সঞ্জয়ের বিরুদ্ধে। অপরাধে তাকে সাহায্য করে জগদীশ। মেয়েটির বাড়ি স্থানীয় নামগো গ্রামে, ১২ তারিখ থেকে নিখোঁজ ছিল সে। ১৭ তারিখ বাড়ির থেকে মাত্র ৪০০ মিটার দূরে চা বাগানের কাছে উদ্ধার হয় তার নগ্ন, ক্ষতবিক্ষত দেহ। ১৮ তারিখ পুলিশ গ্রেফতার করে ওই চা বাগানের শ্রমিক সঞ্জয় ও জগদীশকে। সঞ্জয় স্বীকার করে, মেয়েটিকে কোনও কিছুর লোভ দেখিয়ে বাগানে ডেকে নেয় সে, তারপর ধর্ষণ করে। শিশুটি কান্নাকানি শুরু করলে জগদীশের কুকরি দিয়ে তার মাথা টুকরো করে দেয় সে। আদালত তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। এরপরই গতকাল থানায় ঢুকে তাদের টেনে বার করে পিটিয়ে মারে স্থানীয় মানুষ। খবর পেয়ে লোহিত জেলা পুলিশের ডেপুটি কমিশনার. ডিআইজি (ইস্টার্ন রেঞ্জ), এসপি সহ বড় কর্তারা তেজু শহরে যান। তাঁরা জানিয়েছেন, এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget