এক্সপ্লোর

আগামী ৩ বছরে টার্গেট মোদীর: সব গ্রামে বিদ্যুৎ, রাস্তা পৌঁছবে ৬০,০০০ গ্রামে

নয়াদিল্লি: প্রথম দু’বছর গেছে চড়া মুদ্রাস্ফীতি ও আর্থিক মন্দা সামলাতে। সামনের তিন বছরে পুরোদস্তুর উন্নয়নই নরেন্দ্র মোদী সরকারের টার্গেট। কেন্দ্র যে নীতি নির্ধারণ করেছে, তা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ২০১৮-র মধ্যে গ্রামীণ বিদ্যুদায়নের কাজ পুরোপুরি শেষ করতে চায় তারা। পাশাপাশি চায় দেশের ৬০,০০০ গ্রামে রাস্তা পৌছে দিতে। কেন্দ্রের ঘনিষ্ঠ মহলের দাবি, প্রথম দু’বছরে সমস্যার ক্ষেত্রগুলি চিহ্নিত করেছে সরকার। বাধাপ্রাপ্ত আর্থিক উন্নয়ন ও মুদ্রাস্ফীতির জেরে দেখা দেওয়া ‘পলিসি প্যারালিসিস’ সামলে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে তারা। এর মধ্যে যেমন রয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, মুদ্রাস্ফীতিকে লাগাম দিতে সর্বস্তরের চেষ্টা, তেমনই দেশজুড়ে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে মেগা প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। দুর্নীতি কমাতে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনই মেক ইন ইন্ডিয়া, শ্রম আইনে সংশোধনের মাধ্যমে ও ব্যবসার সুযোগসুবিধে বাড়িয়ে কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী জন ধন যোজনার মত সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের আওতায় আনা হয়েছে ১০ কোটি নাগরিককে। পাশাপাশি এই দু’বছরে স্পেকট্রাম, খনি ও খনিজ সম্পদ ও এফএম রেডিও সিগন্যালের বণ্টনে স্বচ্ছতা এনেছে কেন্দ্র। তাদের দাবি, সরকারি কাজকর্মে এখনও কোনও দুর্নীতির ছোঁয়া লাগেনি। কালো টাকা দেশে ফেরানোর চেষ্টাও শুরু হয়েছে, যদিও সরকার মেনে নিচ্ছে, দীর্ঘ পথ যেতে হবে তাদের। এ জন্য ইতিমধ্যেই মরিশাসের সঙ্গে ৩২ বছরের পুরনো কর চুক্তি সংশোধন করেছে তারা। এছাড়া আধার ও ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরকারের বিপুল অর্থ সাশ্রয় হয়েছে বলেও দাবি করেছে কেন্দ্র। মুদ্রাস্ফীতিকে বেঁধে রাখা গেছে ৫ শতাংশের আশপাশে, ফলে অর্থনীতির গতি ঢিমেতালে চললেও এই আর্থিক বছরে উন্নয়নের হার ৭.৬ শতাংশ ছুঁয়ে ফেলবে বলে তাদের আশা। সরকার মনে করছে, রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কিছুটা কমালে উন্নয়ন অনেক দ্রুতগামী হবে। যদিও জিএসটির মত বিল এখনও বিরোধীদের বাধায় রাজ্যসভার বেড়া টপকাতে না পারায় উন্নয়নের গতি ঠিক আশাপ্রদ হয়নি বলেও তারা মনে করছে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget